• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

রামপালে নির্যাতিতা প্রধান শিক্ষিকা খাদিজার পক্ষে স্বামীর সংবাদ সম্মেলন

Reporter Name / ৩১১ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

সরদার মহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি বাগেরহাট : রামপাল নির্যাতিতা প্রধান শিক্ষিকা খাদিজা সুলতানার পক্ষে সংবাদ সম্মেলন করেছেন তার স্বামী মো. রবিউল আলম খোকন। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় প্রেসক্লাব রামপাল এর অফিস মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রবিউল আলম খোকন জানান, উপজেলার কিসমত ঝনঝনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসত্য ও ভিত্তিহীন অপপ্রচার চালাতে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন প্রতিপক্ষ। তিনি জানান, আমার স্ত্রী খাদিজা খাতুন বিগত সময়ে প্রভাবশালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান পেড়িখালী ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুলের জিঘাৎসার শিকার হয়েছিলেন। আমি, আমার স্ত্রী খাদিজা ও সন্তানদের নিয়ে জীবন বাঁচাতে ৭/৮ বছর পূর্বে বাড়ী থেকে পালিয়ে আসি। এখনো পর্যন্ত বাড়ীতে ফিরতে পারিনি। যা সবাই জানেন এবং পত্রপত্রিকায় লেখালেখি করেছিলেন।

আমার স্ত্রী আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে কখনো কোন দিন কোন দাপট দেখাননি। তার বিরুদ্ধে আনিত কন্টিজেন্সি বিল, স্লীপ গ্রান্ট, রুটিন মেইনন্টেইন, ক্ষুদ্র মেরামত, প্রাক প্রাথমিক বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ ঠিক নহে। তিনি বিদ্যালয়ে বরাদ্দকৃত কোন অর্থই আত্মসাৎ করেননি। প্রকৃত ঘটনা হচ্ছে বিগত সময়ে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে বিরোধ সৃষ্টি হয়। এ কারণে একটি পক্ষের লোকজন ভুল বুঝে আমার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি প্রকৃত সত্যি ঘটনা তুলে ধরার আহ্বান জানান এবং সকল প্রকার অপপ্রচার না চালানোর জন্য অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/