• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

গণতন্ত্র রক্ষার জন্য বিএনপি ১৭ বছর আন্দোলন করে আসছে : সেলিমা রহমান

Reporter Name / ৩৪৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

বরিশাল প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান অন্তর্বতী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দেবার আহবান জানান। পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ গড়ার কথা জানিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহবান জানান। সরকার পতনের পর পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন কাউকে দলে জায়গা না দেওয়ার আহবান জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নগরীর বান্দ রোড এলাকার প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কের সম্মুখে সমাবেশে আন্তর্জাতিক বিশ্ব গণতন্ত্র দিবস পালন ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ এবং শোভাযাত্রা অনুষ্ঠানে একথা বলেন তিনি।
হাজারো নেতাকর্মীদের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকাল ১১টায় খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে নগরের বিভিন্ন ওয়ার্ড, উপজেলা এবং আশপাশের জেলা সদর থেকে নেতাকর্মীরা এসে জড়ো হন। শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
সেলিমা রহমান বলেন, বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র সংস্কার করে জনগনের অধিকার, জনগনের সরকার প্রতিষ্ঠা করবো। বিএনপি গনতন্ত্র রক্ষার, কথা বলার অধিকার, ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকারের জন্য গত ১৭ বছর যাবৎ আন্দোলন করে আসছে। সেই আন্দোলনের পরিপেক্ষিতে আজকে ছাত্র জনতার আন্দোলনের কারণে স্বৈরশাষকের দূঃশাসন থেকে দেশ রক্ষা পেয়েছে। আমরা বলতে চাই আমরা জনগনের জন্য কাজ করছি, জনগনকে রক্ষার জন্য কাজ করছি।
তিনি বলেন, নির্বাচন হলো গনতন্ত্রের একটা বড় ধাপ, এই নির্বাচনের মাধ্যমে জনগন তাদের প্রতিনিধি নির্বাচন করে। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা চাই বর্তমান সরকার নির্বাচনমূখি যে সংস্কার আছে সেগুলো করে যাতে দ্রুত নির্বাচন দেয়। গনতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন যেমন দরকার, তেমনিভাবে রাষ্ট্র সংস্কার, প্রশাসন, বিচারবিভাগ, ভোটের অধিকার এই তিনটি জিনিস সংস্কার করে এই সরকার যাতে নির্বাচন দেয় এটি হচ্ছে আমাদের প্রথম ম্যাসেজ।
এছাড়াও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ,নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ,দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনসহ স্থানীয় নেতৃবৃন্দরা। শোভাযাত্রায় বরিশাল জেলা ও মহানগর সহ বিভাগ থেকে আসা দলীয় নেতাসহ হাজারো কর্মীদের উপস্থিতি দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/