• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আজ তানজিদা কাদের তাসফিয়ার ১৮ তম জন্মদিনে শুভেচ্ছা। ঝালকাঠী’র দেউরী গ্রামে ভয়াবহ নদী ভাঙন: দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হবে পুরো এলাকা — মানববন্ধনে এলাকাবাসীর আর্তনাদ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌর শাখার দিনব্যাপী ওয়ার্ড টিম ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা-শিবির  কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিএনপি মহিলা দলের সদস্যকে মারধরের অভিযোগ, পাল্টা দাবি জমিজমা-সংক্রান্ত বিরোধ অটোগাড়িতে ধাক্কা, চালককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; থানায় জিডির আবেদন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর মাদকবিরোধী র‌্যালি আলোকিত ঝালকাঠি গড়তে চাই: ডা.এস.এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে দুটি এনজিও অফিসসহ ৮টি দোকান পুড়ে ছাই ​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

যশোরে একাধিক হত্যা মামলার আসামী আটক

Reporter Name / ৪৪৪ Time View
Update : বুধবার, ২৯ মে, ২০২৪

 

যশোর প্রতিনিধি : জেলার অভয়নগর ও মণিরামপুরে সংঘটিত ৩টি হত্যা মামলার আসামী, নিষিদ্ধ পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির সদস্য সাইফুল আলম মোল্লা ওরফে সাইফুল মেম্বারকে (৪৯)আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের চাঁচড়া বাবলাতলা এলাকার একটি মৎস্য হ্যাচারিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
আটক সাইফুল অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের দত্তগাতি গ্রামের কাশেম মোল্লার ছেলে। আটককালে তার কাছ থেকে একটি ভারতীয় সিমকার্ডসহ একটি মোবাইল ফোন ও বোমা তৈরির বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: মফিজুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নিষিদ্ধ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির অন্যতম ক্যাডার সাইফুল আলম মোল্লা ওরফে সাইফুল মেম্বার চাঁচড়া বাবলাতলা এলাকার একটি মৎস্য হ্যাচারিতে শ্রমিক পরিচয়ে আত্মগোপনে রয়েছে। পুলিশ ওই হ্যাচারিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক সাইফুল অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের রকিবুল ও সুব্রত হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী।এছাড়া মণিরামপুর উপজেলার পাঁচকড়ি গ্রামের যুবলীগ নেতা প্রভাষক উদয় শংকর হত্যা মামলারও আসামীবলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/