• রবিবার, ১০ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

সৌদি পেশাদার লিগে গোলের নতুন রেকর্ড গড়েছেন রোনাল্ডো

Reporter Name / ৪৩৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

স্পোর্টস ডেস্ক : আল নাসরের হয়ে মৌসুমের শেষ ম্যাচে ৩৪ ও ৩৫তম গোল করে সৌদি পেশাদার লিগে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

নতুন এই রেকর্ডের পর ৩৯ বছর বয়সী পর্তুগীজ এই ফরোয়ার্ড টুইটারে লিখেছেন, ‘আমি রেকর্ডের পিছনে দৌঁড়াই না, রেকর্ডই আমার পিছনে দৌঁড়ায়।’
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা আল ইত্তিহাদের বিপক্ষে প্রথমার্ধের স্টপেজ টাইমে প্রথম গোল করার পর ৬৯ মিনিটে হেডের সাহায্যে দ্বিতীয় গোল করেন। রোনাল্ডোর জোড়া গোলে আল নাসর ঘরের মাঠে ৪-২ গোলে জয়ী হয়েছে।
এর আগে ২০১৮-১৯ মৌসুমে এই আল নাসরের হয়ে সাবেক মরোক্কান স্ট্রাইকার আবদেরাজাক হামদাল্লাহ ৩৪ গোল করে রেকর্ডটি ধরে রেখেছিলেন।
আল নাসর ইতোমধ্যেই লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করা নিশ্চিত করেছিল। চ্যাম্পিয়ন আল হিলালের থেকে তাদের পয়েন্টের ব্যবধান ১৪।
২০২২ সালের ডিসেম্বরে রিয়াদ ভিত্তিক ক্লাব আল নাসরে যোগ দেন রোনাল্ডো। এর মাধ্যমে সৌদি পেশাদার লিগে ইউরোপীয়ান ফুটবলের অন্য তারকাদের দরজা উন্মুক্ত হয়।
২০১৬ ইউরো বিজয়ী পর্তুগালকে নেতৃত্ব দেয়া রোনাল্ডো আগামী মাসে জার্মানীতে অনুষ্ঠিতব্য ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন। এটি তার ক্যারিয়ারের ১১তম আন্তর্জাতিক টুর্নামেন্ট।
পুরুষ ফুটবলে সর্বোচ্চ ২০৬টি আন্তর্জাতিক ম্যাচ ও সর্বোচ্চ ১২৮ গোলের রেকর্ডও গড়েছেন রোনাল্ডো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/