• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার

বাটলারের ব্যাটিংয়ে জয় দিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের

Reporter Name / ৪৪৬ Time View
Update : শনিবার, ২৫ মে, ২০২৪

স্পোর্টস ডেস্ক : অধিনায়ক জশ বাটলারের ব্যাটিং নৈপুন্যে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে স্বাগতিক ইংল্যান্ড। আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ২৩ রানে হারিয়েছে সফরকারী পাকিস্তানকে। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিলো।

বার্মিংহামে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৩ রান করে ইংল্যান্ড। বাটলার ৮টি চার ও ৩টি ছক্কায় ৫১ বলে ৮৪ রান করেন। এছাড়া উইল জ্যাকস ২৩ বলে ৩৭, জনি বেয়ারস্টো ১৮ বলে ২১ এবং ফিল সল্ট ৯ বলে ১৩ রান করেন। শেষদিকে জোফরা আর্চার ৪ বলে অপরাজিত ১২ রান করেন। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৩টি, ইমাদ ওয়াসিম ও হারিস রউফ ২টি করে উইকেট নেন।
জবাবে ইংল্যান্ডের বোলারদের সামনে বড় ইনিংসে খেলতে পারেনি পাকিস্তান। ৪ বল বাকী থাকতে ১৬০ রানে অলআউট হয় পাকিস্তান। দলের পক্ষে ২১ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় সর্বোচ্চ ৪৫ রান করেন ফখর জামান। এছাড়া অধিনায়ক বাবর আজম ৩২ ও ইফতিখার আহমেদ ২৩ রান করেন। ইংল্যান্ডের রিচ টপলি ৩টি, আর্চার-মঈন আলি ২টি করে উইকেট নেন।
আগামী ২৮ মে কার্ডিফে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/