• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

মারাত্মক বিপর্যয়ে বাংলাদেশ

Reporter Name / ৪১০ Time View
Update : শুক্রবার, ১০ মে, ২০২৪

খবর জনতা ডেস্ক:

হঠাৎ বিপর্যয় বাংলাদেশের ইনিংসে। ১১ ওভারে বিনা উইকেটে ১০১ রান থেকে ১৭.৩ ওভারে টাইগাররা পরিণত হয়েছে ১৩২/৮। অর্থাৎ ৭.৩ ওভারে ৩১ রান তুলতেই নেই ৭ উইকেট। বেরিয়ে এসেছে ইনিংসের লেঁজ।

আগের দুই ম্যাচেই সেরা খেলোয়াড় ছিলেন তাওহীদ হৃদয়, প্রথম ম্যাচেও রেখেছেন অবদান। তবে আজ আর হলো না। ইনিংস বড় করতে পারলেন না হৃদয়। ১৪তম ওভারে সিকান্দার রাজাকে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়েছেন তিনি। ফেরেন ৮ বলে ১২ রানে।

তবে বড় ধাক্কা আসে পরের ওভারে। ব্যানেটের সেই ওভারে জোড়া উইকেট হারায় টাইগাররা। ফেরেন দশ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরা সাকিব, আউট হন ৩ বলে মাত্র ১ রানে।

ওভারের শেষ বলে নাজমুল হোসেন শান্তকেও আটকে দেন তিনি। ৭ বল খেলে মাত্র ২ রানে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। ১২১/২ থেকে মুহুর্তেই ১২৩/৫ এ পরিণত হয় বাংলাদেশ।

পরের ওভার কোনো রকম কাটিয়ে দিলেও ১৬.৩ ওভারে ফেরেন জাকের আলিও। এখানেই শেষ নয়, ওভারের ৫ম বলে ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন তাসকিন (০)। আর রিশাদ ফেরেন ১৮তম ওভারে জঙ্গির তৃতীয় শিকার হয়ে ২ রানে।

এর আগে উদ্বোধনী জুটিতে ১১ ওভারে ১০১ রান তুলে বাংলাদেশ। দারুণ সূচনা এনে দেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। সিরিজে নিজের দ্বিতীয় ফিফটি তুলে ফেরেন তানজিদ, করেন ৩৭ বলে ৫২ রান।

একই ওভারে জঙ্গি ফেরান সৌম্যকেও৷ ৩৪ বলে ৪১ করে আউট হন তিনি। এখান থেকেই শুরু হয় বিপর্যয়ের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/