• রবিবার, ১০ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

বিএনপি-যুবদলের সমাবেশের অনুমতির বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি

Reporter Name / ৪৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

খবর জনতা ডেস্ক:

আগামীকাল শুক্রবার ও শনিবার (১০ ও ১১ মে) বিএনপি-যুবদলের সমাবেশের অনুমতির বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে এ বিষয়ে ইতিবাচক রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (০৯ মে) ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ড. খ. মহিদ উদ্দিন এ কথা জানান।

খ. মহিদ উদ্দিন বলেন, শুক্রবার (১০ মে) নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপি ও শনিবার (১১ মে) যুবদল সমাবেশ করতে চেয়েছে। এ নিয়ে তাদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে। পুলিশ সব ধরনের গণতান্ত্রিক, সামাজিক অনুষ্ঠানের বিষয়ে ইতিবাচক। আর সহায়তা ও নিরাপত্তা দিয়ে থাকে। তবে নগরবাসীর সুবিধার কথা বিবেচনা করে পুলিশ কিছু শর্ত দিয়ে থাকে।

তিনি আরও বলেন, সমাবেশের বিষয়ে ইতিবাচক ডিএমপি, এ বিষয়ে কমিশনার সিদ্ধান্ত দেবেন। আশা করছি, সমাবেশ নিরাপদ হবে, নেতাকর্মীরা দায়িত্বশীলতার পরিচয় দেবেন। যেসব শর্ত থাকবে সেগুলো মেনে নেবেন।

এর আগে, আজ বেলা ১১টা থেকে ১১টা ৫৫ মিনিট পর্যন্ত ডিএমপি কার্যালয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। এতে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী অংশ নেন।

বৈঠক শেষে আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, আমরা আগামী ১০ মে সমাবেশ ও মিছিলের ব্যাপারে আলোচনা করেছি। তারা বলেছেন বিকেলের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। আমরা আশাবাদী আমাদের কর্মসূচি ধারাবাহিকভাবে আমরা পালন করতে পারব। পাশাপাশি আগামী ১১ মে যুবদলের কর্মসূচির ব্যাপারেও আলোচনা করা হয়েছে। আমরা ইতোমধ্যে অনেক সমাবেশ করেছি। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমাদের আন্দোলন চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/