• রবিবার, ১০ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

এই মাসেই জেল থেকে বের হবেন ইমরান : পিটিআই

Reporter Name / ৪৪৬ Time View
Update : বুধবার, ১ মে, ২০২৪

খবর জনতা ডেস্ক:

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান মঙ্গলবার দাবি করেছেন, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান এই মাসে জেল থেকে বেরিয়ে আসবেন।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর মুক্তি খুবই গুরুত্বপূর্ণ। ঈদের আগেই তাকে মুক্ত করার চেষ্টা ছিল তাদের।

তিনি বলেন, আদিয়ালা কারাগারে দীর্ঘ ১৪ ঘণ্টার শুনানি হয়েছে। পিটিআই প্রতিষ্ঠাতা মে মাসে জেল থেকে মুক্তি পাবেন এবং জনসমক্ষে আসবেন।

গোহর স্পষ্ট করেছেন যে তাদের কারো সাথে কোনো ব্যাকডোর যোগাযোগ ছিল না। যদি থাকে তবে সবাইকে জানানো হবে।

তিনি আরো বলেন, ‘আমরা মাওলানা ফজলুর রহমানের সাথে প্রতিবাদের বিষয়ে আলোচনা করছি। আশা করছি, আমরা এবং মাওলানা একসাথেই জোট করব। এমন সিদ্ধান্তের খুব খুব কাছাকাছি আছি আমরা। তবে তারা এমকিউএম-পি, পিএমএলএন এবং পিপিপি ছাড়া সবার সাথে আলোচনা করবেন।

গোহর বলেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের জন্য শের আফজাল মারওয়াতের নাম চূড়ান্ত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, তাদের সংসদে কথা বলার সুযোগ দেয়া হয়নি। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

পিটিআই চেয়ারম্যান বলেন, ‘আমাদের ফোকাল পারসন জেল প্রশাসনের সিনিয়র আইনজীবী ইন্তেজার পাঞ্জুথাকে আজো কারাগারে প্রবেশ করতে দেয়া হয়নি।’

তিনি বলেন, মাত্র পাঁচজন আইনজীবীকে পিটিআই প্রতিষ্ঠাতার সাথে দেখা করতে দেয়া হয়েছিল।

সূত্র : দি নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/