• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

আমি গায়েগতরে খেটে সমাজসেবা করতে চাই : পরিমনি

Reporter Name / ৬৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

খবর জনতা ডেস্ক:

হাতে একগুচ্ছ কাজ পরীমণির। এরইমধ্যে ব্যস্ত হয়ে পড়েছেন টলিউডের একটি ছবি নিয়ে। ফলে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের সম্মুখীন হতে হচ্ছে তাকে। এবার সেখানেই এক প্রশ্নের মুখে জানালেন রাজনীতি নিয়ে নিজের ভাবনা।

ভারতীয় সংবাদমাধ্যম পরীমণির কাছে প্রশ্ন রেখেছিল, রাজনীতিতে আসার পরিকল্পনা আছে? উত্তরে নায়িকা বলেন, আপাতত অভিনয়ে মন দিচ্ছি। তবে আমি তেমন রাজনীতিবিদ্ হব না, যে ঘরে বসে কাজ করবে। আমি নিজে গিয়ে কাজ করতে চাই। যখনই মনে করব, অনেক মানুষের দায়িত্ব নেওয়ার জন্য তৈরি, তখনই ওই ময়দানে নামব। আমি গায়েগতরে খেটে সমাজসেবা করতে চাই।

এ সময় নিজের ছেলেকে নিয়ে অভিনেত্রী বলেন, যখন দেখি, ও লাথি মারছে, তখন মনে হয়, মেসির মতো খেলবে। কারণ আমি মেসির বিরাট বড় ভক্ত। আবার খুব ভালো আজান দেয়। তখনও মনে হয়, গান গাইতে পারবে। তবে বড় হয়ে যা-ই হোক, ভালো মানুষ যাতে হয়, সেটাই চেষ্টা করব। আমি হয়তো সবটা পারছি না, কিন্তু ১০০ শতাংশ চেষ্টা করছি।

টলিউডে ‘ফেলুবকশি’ নামের একটি ছবিতে কাজ করছেন পরীমণি। এতে তার বিপরীতে আছেন সোহম চক্রবর্তী। এরইমধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/