• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
প্রাকৃতিক পরিবেশ ও পর্যটকদের স্বাচ্ছন্দ্য রক্ষায় প্রশাসনের কঠোর নির্দেশনা; অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের হুঁশিয়ারি কয়রায় সাংবাদিক রিয়াজুলকে হুমকি, কপিলমুনি সিটি প্রেসক্লাবের নিন্দা  পিরোজপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে পরিকল্পনা সভা নবগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, এলাকাবাসীর দোয়া ও সমর্থন চাইলেন হাফিজুর রহমান মল্লিক দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং বর্ষার টানে চলনবিলে উপচে পড়া ভিড়, প্রাণ ফিরে পেয়েছে সিংড়া নৌকা ঘাট পেয়ারার রাজ্যে পর্যটকদের ঢল, জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা কপিলমুনি কলেজের সংযোগকারী সড়কটির বেহাল দশা: জনদুর্ভোগ চরমে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা ঝালকাঠি শহর সাতুরিয়ায় হেমায়েত হোসেন নুরু’র ঠিকাদারি কাজে অনিয়মের অভিযোগ 

প্রাকৃতিক পরিবেশ ও পর্যটকদের স্বাচ্ছন্দ্য রক্ষায় প্রশাসনের কঠোর নির্দেশনা; অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের হুঁশিয়ারি

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

 

 

মাসুম খান,ঝালকাঠি প্রতিবেদক।২৯ জুলাই ২৬

 

ঝালকাঠি সদর উপজেলার ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ভিমরুলী পেয়ারা বাগান ও বিশ্বখ্যাত ভাসমান পেয়ারা বাজারে ডিজে, লাউডস্পিকার এবং উচ্চশব্দের সাউন্ড সিস্টেম ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য এবং পর্যটকদের স্বাচ্ছন্দ্য রক্ষায় বুধবার (২৯ জুলাই) সকালে আকস্মিক পরিদর্শন পরিচালনা করেন ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ।

 

উপজেলা প্রশাসন জানায়, সম্প্রতি কিছু পর্যটক নৌকা ও ট্রলারে উচ্চ শব্দে গান বাজানো এবং ডিজে সাউন্ড সিস্টেম ব্যবহারের কারণে ভিমরুলীর শান্ত পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগ পাওয়া যায়। এ ছাড়া অতিরিক্ত শব্দে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও অন্যান্য দর্শনার্থীর পাশাপাশি এলাকার জীববৈচিত্র্যের ওপরও বিরূপ প্রভাব পড়ছে বলে অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই প্রশাসনের এ তৎপরতা।

 

পরিদর্শনকালে ইউএনওর সঙ্গে পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠির সহকারী পরিচালক এবং ৫ নম্বর কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

 

এ সময় পর্যটক, ট্রলারচালক ও নৌযানের সংশ্লিষ্টদের উদ্দেশে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, ভিমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ সংরক্ষণের স্বার্থে কোনো নৌকা বা ট্রলারে উচ্চশব্দের সাউন্ড সিস্টেম, লাউডস্পিকার কিংবা ডিজে ব্যবহার করা যাবে না। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

 

স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সচেতন পর্যটকরা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেছেন। তাদের মতে, ভিমরুলীর মূল আকর্ষণই হলো এর সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশ এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার। তাই শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর অবস্থান এ পর্যটনকেন্দ্রের পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/