• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আল-আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং ইস্টিটিউট এর আয়োজনে ঝালকাঠিতে এন্টারপ্রেনারশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ওপেনিং সিরোমনি ঝালকাঠিতে দুই স্ত্রীসহ ইয়াবা কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ চত্বরে নারিকেল গাছের চারা রোপণ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলে গুরুত্বপূর্ণ পদে ঝালকাঠির পাঁচ নেতা নথুল্লাবাদ ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট আল আমিন বরিশালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব, বৃত্তি পেল জিলা স্কুলের শিক্ষার্থী কাজী সালমান ঝালকাঠিতে পিছিয়ে পড়া ছয় পরিবার পেল অটোরিকশা, স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন বিনয়কাঠী ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান তালুকদার ঝালকাঠি মেঘনা ডিপোতে গ্যাস ও জ্বালানি বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সফল করতে ঝালকাঠি সদর উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলে গুরুত্বপূর্ণ পদে ঝালকাঠির পাঁচ নেতা

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) ঢাকা মহানগর দক্ষিণ শাখার নবগঠিত কমিটিতে ঝালকাঠির পাঁচ নেতা গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন।

তারা হলেন—ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের ইঞ্জিনিয়ার মো. সালমান খান, যিনি দপ্তর সম্পাদক ( সহ-সভাপতি পদে মর্যাদা) হয়েছেন;

নবগ্রাম এলাকার পরমহল গ্রামের কৃতী সন্তান মো. ফিরোজ খান রনি, যিনি সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন; ঝালকাঠি পৌরসভার রামনগর এলাকার বাসিন্দা সোহেল হাওলাদার, যিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন; পশ্চিম চাঁদকাঠির মো. আমিনুল ইসলাম সজল যিনি যূগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন এবং বিনয়কাঠি ইউনিয়নের মো. এনামুল, যিনি ঢাকা মহানগর পুর্ব সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন।

 

গত ৭ জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত কমিটি অনুমোদন লাভ করে।

 

এ বিষয়ে নবনির্বাচিত সহ-সভাপতি মো. ফিরোজ খান রনি বলেন, “ছাত্রদল আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত সংগঠন। দেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। সাংগঠনিক দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/