• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
আল-আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং ইস্টিটিউট এর আয়োজনে ঝালকাঠিতে এন্টারপ্রেনারশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ওপেনিং সিরোমনি ঝালকাঠিতে দুই স্ত্রীসহ ইয়াবা কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ চত্বরে নারিকেল গাছের চারা রোপণ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলে গুরুত্বপূর্ণ পদে ঝালকাঠির পাঁচ নেতা নথুল্লাবাদ ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট আল আমিন বরিশালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব, বৃত্তি পেল জিলা স্কুলের শিক্ষার্থী কাজী সালমান ঝালকাঠিতে পিছিয়ে পড়া ছয় পরিবার পেল অটোরিকশা, স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন বিনয়কাঠী ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান তালুকদার ঝালকাঠি মেঘনা ডিপোতে গ্যাস ও জ্বালানি বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সফল করতে ঝালকাঠি সদর উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা

ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ চত্বরে নারিকেল গাছের চারা রোপণ

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

 

মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি | ১৩ জুলাই ২০২৬

 

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ঝালকাঠি সদর উপজেলার ১ নম্বর গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চত্বরে নারিকেল গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৩ জুলাই) দুপুরে গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন এবং একটি নারিকেল গাছের চারা রোপণ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মো. রিয়াছুল আমীন জামাল, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসাম্মৎ বিউটি বেগম, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন খান, ইউনিয়ন সচিব মো. আব্দুল লতিফ মোল্লা, সহকারী সচিব সাইফুল ইসলাম, গ্রাম পুলিশ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি প্রতিটি পরিবারকে অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণে এগিয়ে আসতে হবে। সম্মিলিত বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/