• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব, বৃত্তি পেল জিলা স্কুলের শিক্ষার্থী কাজী সালমান ঝালকাঠিতে পিছিয়ে পড়া ছয় পরিবার পেল অটোরিকশা, স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন বিনয়কাঠী ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান তালুকদার ঝালকাঠি মেঘনা ডিপোতে গ্যাস ও জ্বালানি বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সফল করতে ঝালকাঠি সদর উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা ঝালকাঠিকে আধুনিক মডেল পৌরসভা গড়ার অঙ্গীকার, মেয়র পদে প্রার্থী অ্যাডভোকেট হাফিজুর রহমান সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা, প্রস্তাবিত স্থান পরিদর্শনে সেতু সচিব শিশুকন্যাকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ; পারিবারিক বিরোধের জেরে চরম সিদ্ধান্ত, প্রাণে বাঁচালেন স্থানীয়রা নথুলাবাদ ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দুলাল হাওলাদারের, দোয়া ও সমর্থন কামনা সামান্য বৃষ্টিতেই উঠে গেল ঝালকাঠি পৌর শহরের নতুন সড়কের সিলকোট, কাজের মান নিয়ে প্রশ্ন

বরিশালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব, বৃত্তি পেল জিলা স্কুলের শিক্ষার্থী কাজী সালমান

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

 

 

মাসুম খান,ঝালকাঠি জেলা প্রতিনিধি।

 

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করেছে বরিশাল জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কাজী সালমান। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয়, শিক্ষক এবং শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

কাজী সালমান পরিবেশ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন ও মোসা নিলুফা ইয়াসমিনের জ্যেষ্ঠ সন্তান। ছোটবেলা থেকেই তিনি মেধাবী, শৃঙ্খলাবোধসম্পন্ন ও অধ্যবসায়ী শিক্ষার্থী হিসেবে পরিচিত। নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের সার্বিক সহযোগিতার ফলেই তিনি এ সাফল্য অর্জন করেছেন বলে সংশ্লিষ্টরা জানান।

 

রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। প্রকাশিত ফলাফলে কাজী সালমান বৃত্তি অর্জন করেন।

 

ফলাফল প্রকাশের পর কাজী সালমানের পিতা কাজী সাইফুদ্দীন মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সে যেন ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে একজন সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক মানুষ হিসেবে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে।”

 

মা মোসা নিলুফা ইয়াসমিন বলেন, “সালমানের এই অর্জনে আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তার এই সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা, পরিবারের সহযোগিতা এবং তার নিজের কঠোর পরিশ্রমই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। আমরা চাই, সে শুধু লেখাপড়ায় নয়, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক। সবার কাছে তার জন্য দোয়া কামনা করছি।”

 

এদিকে বরিশাল জিলা স্কুল কর্তৃপক্ষ কাজী সালমানকে অভিনন্দন জানিয়ে তার উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে। বিদ্যালয়ের শিক্ষকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি তার মেধা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের ধারাবাহিকতা বজায় রেখে বিদ্যালয়, পরিবার এবং দেশের জন্য গৌরব বয়ে আনবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/