• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কাঠালিয়াকে ২-০ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন ঝালকাঠি সদর বিভাগীয় কমিশনারের সঙ্গে ঝালকাঠি জেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঝালকাঠিতে ‘উই ক্যান চেঞ্জ’-এর ফ্রি হেলথ ক্যাম্প, শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ঝালকাঠী’র পোনাবালীয়া ইউনিয়ন আধুনিক উন্নত ও মানবিক গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিনের গণসংযোগ আগস্টজুড়ে অনলাইনে সামাজিক নিরাপত্তা ভাতার আবেদন, ঝালকাঠি সদরে শুরু হচ্ছে নিবন্ধন নওগাঁ সদর থানায় চাঁদাবাজির অভিযোগ: ওসির যোগদানের পর বেড়েছে মাসোহারা বাণিজ্য? খুলনার দাকোপে ১০ দিনের নবজাতক অপহরণ: ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার, চাচাসহ দুইজন গ্রেপ্তার ভৈরবপাশা ইউপি নির্বাচন: প্রচার-প্রচারণা ও জনসমর্থনে শীর্ষে মোহাম্মদ আজিজুর রহমান বশির মিঠামইনে সাংবাদিক ওমর ফারুকের ওপর হত্যাচেষ্টা, মাথা ফাটিয়ে রক্তাক্ত ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মিঠামইনে সাংবাদিক ওমর ফারুকের ওপর হত্যাচেষ্টা, মাথা ফাটিয়ে রক্তাক্ত

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন প্রতিনিধি

 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পেশাগত দায়িত্ব পালনের কারণে দৈনিক সকাল বেলার বিশেষ প্রতিনিধি সাংবাদিক ওমর ফারুকের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। মঙ্গলবার, ১ জুলাই বিকাল ৬টার দিকে উপজেলার ধলাই-বগাদিয়া বাজারে এ ঘটনা ঘটে।

 

আহত ওমর ফারুক বর্তমানে মিঠামইন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাংবাদিক ওমর ফারুক জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নিজ এলাকার জেলে সাইদুল হত্যাকাণ্ড নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করে আসছিলেন।

 

সম্প্রতি ‘মাদক, চোর-ডাকাত, সন্ত্রাস প্রতিকার শীর্ষক চেয়ারম্যান প্রার্থীদের করণীয় কি?’ শীর্ষক একটি লাইভ ভিডিও তিনি নিজ ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ওই ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় একদল সন্ত্রাসী তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।

 

এরই জেরে ১ জুলাই বিকালে তিনি বাজারে গেলে আজাহার ও আইয়ুব রেজা চৌধুরীর নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। এতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

 

আহত ওমর ফারুক বলেন, “তারা পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেছে। স্থানীয় এলাকাবাসী দ্রুত এগিয়ে না এলে আমি আজ বেঁচে থাকতাম না। আমি এই বর্বরোচিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চাই। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

 

 

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কিশোরগঞ্জের কর্মরত সকল সাংবাদিক। দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

 

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনা শোনামাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগপত্র পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/