• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
দুর্যোগে কীভাবে বাঁচবে মানুষ? ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের বাস্তবধর্মী মকড্রিল ও উদ্ধার মহড়া কড়া নিরাপত্তায় ঝালকাঠি আদালতে হাজির যুবলীগ নেতা জাকিরসহ চারজনকড়া নিরাপত্তায় ঝালকাঠি আদালতে হাজির যুবলীগ নেতা জাকিরসহ চারজন ঝালকাঠির ইয়াস ব্লাড ব্যাংককে রক্তের ব্যাগ উপহার দিলেন পৌর প্রশাসক ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠি শহরে বিদ্যুতের লুকোচুরি, চরম ভোগান্তিতে নগরবাসী সুগন্ধা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, আগুনে ধ্বংস ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি  ঝালকাঠিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ শাকিলা রহমানকে বিদায় সংবর্ধনা ঝালকাঠি শহরে বিদ্যুতের লুকোচুরি, চরম ভোগান্তিতে নগরবাসী ঝালকাঠিতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে মামুন আল ইসলামের যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ

ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান 

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:

ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৭ জুন শনিবার বিকেলে বাসন্ডা ইউনিয়নের আগরবাড়ি স্বপ্নসারথি দলে বর্ণিল আয়োজনে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিশোরী ও তাদের পিতা-মাতাদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্বপ্ন ডানা মেলুক, বাল্যবিয়ে রুখুক, বাল্যবিয়ে রুখবো, সুন্দর আগামী গড়বো-এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ( সেলপ), ঝালকাঠির পৌরসভার কৃষ্ণকাঠি স্বপ্নসারথি দলের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়জিদ রায়হান, জেলা লিগ্যাল এইড অফিসার, ঝালকাঠি।ফারহানা তাবাসসুম, জেলা ব্র্যাক প্রতিনিধি, ঝালকাঠি।

এলিন বিশ্বাস, আর.এম, জেন্ডার জাস্টিস এন্ড ডাইভার্সিটি, ঝালকাঠি।

মোসা: মলি বেগম, জেলা ব্যাবস্থাপক, সেলপ, ঝালকাঠি। অনুষ্ঠান

পরিচালনা করেন হাসিনা আকতার, অফিসার, সেলপ্,সার্বিক সহযোগিতায় ছিলেন রেশমা আক্তার, কমিউনিটি অর্গানাইজার, সেলপ। আরো উপস্থিত ছিলেন উক্ত দলের অনগোয়িং ও গ্রাজুয়েশন কিশোরী তাদের অভিভাবক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। কিশোরী ও তাদের অভিভাবকগণ তাদের অনুভূতি প্রকাশ করে বলেন যে, এই সেশন থেকে শিক্ষা নেওয়ার ফলে আমাদের মেয়েরা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে বলে আমরা আশাবাদী। অনুষ্ঠান শেষে কিশোরীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। কিশোরীদের মধ্যে থেকে ৩ জন চ্যাম্পিয়ন নির্বাচন করা হয় যারা ভবিষ্যৎতে এই দলকে সহায়তা করে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/