• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
দুর্যোগে কীভাবে বাঁচবে মানুষ? ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের বাস্তবধর্মী মকড্রিল ও উদ্ধার মহড়া কড়া নিরাপত্তায় ঝালকাঠি আদালতে হাজির যুবলীগ নেতা জাকিরসহ চারজনকড়া নিরাপত্তায় ঝালকাঠি আদালতে হাজির যুবলীগ নেতা জাকিরসহ চারজন ঝালকাঠির ইয়াস ব্লাড ব্যাংককে রক্তের ব্যাগ উপহার দিলেন পৌর প্রশাসক ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠি শহরে বিদ্যুতের লুকোচুরি, চরম ভোগান্তিতে নগরবাসী সুগন্ধা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, আগুনে ধ্বংস ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি  ঝালকাঠিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ শাকিলা রহমানকে বিদায় সংবর্ধনা ঝালকাঠি শহরে বিদ্যুতের লুকোচুরি, চরম ভোগান্তিতে নগরবাসী ঝালকাঠিতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে মামুন আল ইসলামের যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ

ঝালকাঠি শহরে বিদ্যুতের লুকোচুরি, চরম ভোগান্তিতে নগরবাসী

Reporter Name / ৪০ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

 

 

মাসুম খান, প্রতিনিধি ঝালকাঠি:

ঝালকাঠি শহরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এখন নগরবাসীর নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। কয়েক মিনিট পরপর বিদ্যুৎ চলে যাওয়া এবং আবার ফিরে আসার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দিন-রাতজুড়ে এমন অনিয়মিত বিদ্যুৎ সরবরাহে অতিষ্ঠ হয়ে উঠেছেন শহরের বাসিন্দারা।

 

বিদ্যুতের এই লুকোচুরির প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম, সরকারি-বেসরকারি অফিস এবং গৃহস্থালির দৈনন্দিন কাজে। বিশেষ করে প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। রাতভর বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেকেই নির্ঘুম রাত কাটাচ্ছেন, আবার দিনের কর্মব্যস্ততাও ব্যাহত হচ্ছে।

 

বারবার বিদ্যুতের ওঠানামার ফলে ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার, এয়ার কন্ডিশনারসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আর্থিক ক্ষতির শঙ্কায় রয়েছেন অসংখ্য গ্রাহক।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো মানুষ।

 

নগরবাসীর দাবি, বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ দ্রুত শনাক্ত করে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে ঝালকাঠি শহরে নিরবচ্ছিন্ন, স্থিতিশীল ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা। বিদ্যুতের এই দীর্ঘদিনের লুকোচুরি থেকে দ্রুত মুক্তি চান ঝালকাঠিবাসী।

 

ঝালকাঠি ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী মোঃ মতিউর রহমান জানান ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো), ঝালকাঠি দপ্তরের আওতায় প্রায় ২৭ হাজার গ্রাহক কে ০৯ টি ফিডারের মাধ্যমে বিদুৎ সরবরাহ করা হয় যার দৈনিক সর্বোচ্চ চাহিদা প্রায় ১১ মে:ও:।ওজোপাডিকো, ঝালকাঠি দপ্তর কোন বিদ্যুৎ উৎপাদন করে না। জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন ঘাটতি থাকলে উৎপাদনের সাথে সমন্বয় রেখে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিদ্যুৎ বরাদ্দ পাই। সর্বনিম্ন ০৫.৫০ মে:ও: হতে শুরু করে উৎপাদন অনুযায়ী বিভিন্ন রকম বরাদ্দ পেয়ে থাকি। এতে করে ৫৫% থেকে শুরু করে ৬০%, ৭০% বা ১০০% এরকম বিভিন্ন সময় বিভিন্ন রকম বরাদ্দ পেয়ে থাকি। বিদ্যুতের এই ঘাটতি বিভিন্ন ফিডারে নির্দিষ্ট সিডিউল মোতাবেক সুষম লোডশেডিং এর মাধ্যমে ব্যবস্থাপনা করা হচ্ছে। জাতীয় পর্যায়ে জেনারেশন ঘাটতি সমাধান হলে লোডশেডিং সমস্যা থাকবে না ইনশাল্লাহ। সে পর্যন্ত সম্মানিত সকল বিদ্যুৎ গ্রাহক গনকে ধৈর্য ধারণ করে জাতীয় এই সমস্যা উত্তরণে সহোযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।#

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/