মাসুম খান, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রীতি ভোজন অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি শনিবার (২৭ জুন) সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। রান্নার শেষ ব্যস্ততায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল। আর কিছুক্ষণের মধ্যেই জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এক ছাদের নিচে মিলিত হবেন আন্তরিকতা, সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলায়।
আয়োজকরা জানান, ভোজন অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সুস্বাদু খাবারের আয়োজনের পাশাপাশি সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই এই প্রীতি ভোজনের আয়োজন করা হয়েছে। এখন অপেক্ষা শুধু সবাইকে নিয়ে একসঙ্গে বসে আনন্দঘন পরিবেশে ভোজন, হাসি-আড্ডা এবং পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি ভাগাভাগি করার।
আয়োজকদের প্রত্যাশা, এমন আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত করবে এবং ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা অব্যাহত থাকবে।
প্রস্তুতি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি হাসনাইন তালুকদার দিবস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাসুম খান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান হাওলাদার, অর্থ সম্পাদক মাসুদ কাজী, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
https://slotbet.online/