• শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠির ৩৩ কোটি টাকার অচল ম্যাটস ভবনে বসতে পারে বরিশাল মেডিকেল কলেজের ক্লাস আজ তানজিদা কাদের তাসফিয়ার ১৮ তম জন্মদিনে শুভেচ্ছা। ঝালকাঠী’র দেউরী গ্রামে ভয়াবহ নদী ভাঙন: দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হবে পুরো এলাকা — মানববন্ধনে এলাকাবাসীর আর্তনাদ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌর শাখার দিনব্যাপী ওয়ার্ড টিম ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা-শিবির  কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিএনপি মহিলা দলের সদস্যকে মারধরের অভিযোগ, পাল্টা দাবি জমিজমা-সংক্রান্ত বিরোধ অটোগাড়িতে ধাক্কা, চালককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; থানায় জিডির আবেদন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর মাদকবিরোধী র‌্যালি আলোকিত ঝালকাঠি গড়তে চাই: ডা.এস.এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে দুটি এনজিও অফিসসহ ৮টি দোকান পুড়ে ছাই

ঝালকাঠির ৩৩ কোটি টাকার অচল ম্যাটস ভবনে বসতে পারে বরিশাল মেডিকেল কলেজের ক্লাস

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

 

 

মাসুম খান,প্রতিবেদক ঝালকাঠি:

দীর্ঘদিন ধরে অচল পড়ে থাকা ঝালকাঠির প্রায় ৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ভবন অবশেষে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যাটসের শিক্ষা কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত ভবনটিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের একাডেমিক ক্লাস পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ভবনটি শের-ই-বাংলা মেডিকেল কলেজের ঝালকাঠি ক্যাম্পাস হিসেবে ব্যবহৃত হবে।

 

এ লক্ষ্যে শুক্রবার (২৬ জুন) দুপুরে ম্যাটস ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির।

 

পরিদর্শন শেষে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন,

“প্রায় ৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের ভবন বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেহেতু বর্তমানে ম্যাটস চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, তাই জনস্বার্থে এই অবকাঠামো ব্যবহার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রথম বা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্লাস পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।”

 

জানা গেছে, ২০১৯ সালে ঝালকাঠি ম্যাটস প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়ে ২০২১ সালে শেষ হয়। ২০২২ সালে ভবনটি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হলেও আজ পর্যন্ত সেখানে শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। ফলে আধুনিক একাডেমিক ভবন, ছাত্র-ছাত্রী হোস্টেল, কর্মকর্তা-কর্মচারীদের আবাসনসহ প্রায় ৩৩ কোটি টাকার অবকাঠামো এবং বিভিন্ন মূল্যবান সরঞ্জাম দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এতে সরকারি সম্পদের অপচয়ের পাশাপাশি অবকাঠামো নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

 

সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবটি বাস্তবায়িত হলে একদিকে দীর্ঘদিনের অচল অবকাঠামোর কার্যকর ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে ঝালকাঠিতে উচ্চতর চিকিৎসা শিক্ষার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্যও অতিরিক্ত একাডেমিক সুযোগ সৃষ্টি হবে।

 

স্থানীয়দের প্রত্যাশা, প্রয়োজনীয় সরকারি অনুমোদন দ্রুত সম্পন্ন করে ভবনটির ব্যবহার নিশ্চিত করা হলে দীর্ঘদিনের অচল প্রকল্পটি জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/