• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠী’র দেউরী গ্রামে ভয়াবহ নদী ভাঙন: দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হবে পুরো এলাকা — মানববন্ধনে এলাকাবাসীর আর্তনাদ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌর শাখার দিনব্যাপী ওয়ার্ড টিম ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা-শিবির  কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিএনপি মহিলা দলের সদস্যকে মারধরের অভিযোগ, পাল্টা দাবি জমিজমা-সংক্রান্ত বিরোধ অটোগাড়িতে ধাক্কা, চালককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; থানায় জিডির আবেদন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর মাদকবিরোধী র‌্যালি আলোকিত ঝালকাঠি গড়তে চাই: ডা.এস.এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে দুটি এনজিও অফিসসহ ৮টি দোকান পুড়ে ছাই ​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর মাদকবিরোধী র‌্যালি

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

 

প্রতিবেদক ঝালকাঠি :

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিনয়কাঠি ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টায় বিনয়কাঠি বাজার ও তৎসংলগ্ন এলাকায় একটি মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

র‌্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি সদর উপজেলা আমীর এবং বিনয়কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মনিরুজ্জামান তালুকদার।

 

এ সময় উপস্থিত ছিলেন বিনয়কাঠির কৃতিসন্তান, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক নাসিরুদ্দিন হাওলাদার, বিনয়কাঠি ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আবু তালেব সরদার, ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি হাসান এবং সেক্রেটারি আরাফাত রহমান পলাশসহ দলীয় নেতাকর্মীরা।

 

র‌্যালিটি বিনয়কাঠি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন মাদকবিরোধী স্লোগান দেন।

 

বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণদের সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/