• সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কীর্তিপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  ঝালকাঠিস্থ জবিয়ান ফোরামের ঈদ পুনর্মিলনী  রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল শিশু রামিসা হত্যাকাণ্ড: আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বিকেলে বসছে ঝালকাঠিতে বিএনপি বিএনপি কর্মী এমরাজকে অটোরিকশা উপহার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন এ্যাড. শাহাদাত হোসেন

ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার

Reporter Name / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

 

​মেহেদী হাসান,ঝালকাঠি: রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুন) মাগরিবের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ মঙ্গলবার (২ জুন) বিকেলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

​পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রবীণ আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী তোফায়েল আহম্মেদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে মিছিল ও দেশবিরোধী বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধুকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।

 

​এ ঘটনায় ধানমন্ডি থানায় উপ-পরিদর্শক (এসআই) মিঠুন সিংহ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় মাসুদ মধুকে ১ নম্বর এজাহারনামীয় আসামি করে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

​ঝালকাঠি সদর থানা পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মাসুদ মধুর বিরুদ্ধে ঝালকাঠিতেও আগের আরও ৫টি মামলা রয়েছে। ইতোমধ্যে সেসব মামলায় তাকে ‘শোন অ্যারেস্ট’ (দৃশ্যমান গ্রেপ্তার) দেখানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাকে ঢাকা থেকে ঝালকাঠিতে নিয়ে যাওয়া হবে।

 

​উল্লেখ্য, ২০২১ সালের ৩০ অক্টোবর ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান আব্দুল্লাহ আল মাসুদ মধু। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/