• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠির বাওনের হাটে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন  ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে এবি শ্রমিক পার্টির সংবর্ধনা ঝালকাঠি পোনাবালিয়ায় চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মুবিন’র প্রচারণায় সরব জনপদ বাঁশখালীর শীলকূপে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়ার সাথে জড়িত ১৩ জন আটক চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর লিফটের গর্তে মিলল যুবকের মরদেহ চট্টগ্রামে কাভার্ড ভ্যানে বিশেষ চেম্বারে মিলল ২৩ হাজার ইয়াবা, চালক আটক জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : মিয়া গোলাম পারওয়ার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী শনিবার দেশের সব খোলা থাকবে

আশুলিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

Reporter Name / ৭৪ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

 

 

মোঃ মনির মন্ডল,সাভারঃ আশুলিয়ায় পল্লীবিদ্যুৎ এলাকা থেকে চাঞ্চল্যকর অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ অনিক নোমান (২২) নামের এক জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

 

 

শুক্রবার (১ মে) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহীনুর কবির।

 

গ্রেপ্তারকৃত সে ফরিদপুর জেলার সালথা থানা এলাকার মো. মেহেদী হাসানের ছেলে মো. অনিক নোমান। তিনি বর্তমানে আশুলিয়ার ডেন্ডাবর দশতলা রোড এলাকার লিটনের বাড়ীর ৫ম তলার ভাড়াটিয়া।

 

র‍্যাব ও মামলার এজাহার সুত্রে জানা যায়, বাদী ও তার স্বামী বর্তমান ঠিকানার বাসায় ভাড়া থেকে গার্মেন্টেসে চাকুরী করেন। তাদের মেয়ে ইতি আক্তার (১৫) (ছদ্মনাম) আশুলিয়ার ডেন্ডাবর এলাকার মাইলস্টোন স্কুলের এসএসসি পরীক্ষার্থী। বিবাদীগন বাদীর প্রতিবেশী ভাড়াটিয়া। পাশাপাশি থাকার সুবাদে গ্রেপ্তার আসামি বাদীর মেয়ে ইতি আক্তার কে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। তার প্রস্তাবে সাড়া না দিলে গত ১ এপ্রিল বিকাল অনুমান ৪টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর বাজারস্থ মাইলস্টোন স্কুলে প্রাইভেট পড়তে গেলে গ্রেপ্তার আসামি অনিক তার অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় নাবালিকা ইতি আক্তারকে অপহরণ করে কক্সবাজার নিয়ে যায়। সেখানে অজ্ঞাতনামা হোটেলে নিয়ে বাদীর মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। বাদী তার মেয়েকে পরবর্তীতে পুলিশের সহায়তায় উদ্ধার করে।

 

এ ঘটনায় আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হলে উক্ত চাঞ্চল্যকর অপহরণ পূর্বক ধর্ষণ মামলার ঘটনার ছায়াতদন্তে নামে র‍্যাবের আভিযানিক দল। উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়ার পর এজাহারনামীয় প্রধান আসামী মো. অনিক নোমানকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্প। পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/