• সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

সরকার কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ৫৬ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

কোস্ট গার্ডের আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় কোস্ট গার্ডের ভূমিকা প্রশংসনীয়। বাহিনীটির সার্বিক উন্নয়নে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার কোস্ট গার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। কোস্ট গার্ডের আধুনিকায়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বাহিনীতে ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। জনবল বৃদ্ধির সঙ্গে আধুনিকায়নে এ বাহিনী হয়ে উঠবে আরও শক্তিশালী।

 

বিএনপি সরকারের নেতৃত্বে বেগম খালেদা জিয়া এ কোস্ট গার্ড গঠন করেন জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এই বাহিনী এখন জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। জাতীয় স্বার্থ রক্ষায় মাদক চোরাচালান, মৎস সম্পদ রক্ষা, জলদস্যু নির্মূল, পরিবেশ রক্ষায় এ বাহিনীর কাজ প্রশংসনীয়। মন্ত্রী বলেন, উপকূলীয় এলাকাগুলোতে প্রাকৃতিক দুর্যোগের সময় কোস্ট গার্ডের সদস্যদের রেসকিউ অপারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুন্দরবনসহ উপকূলীয় এলাকায় নিরাপত্তা স্থিতিশীলতার সঙ্গে বাজায় রাখে কোস্ট গার্ড।

 

অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক বলেন, নদিপথে চোরাচালান, দস্যুতা রোধে কোস্ট গার্ডের ভূমিকা প্রশংসনীয়। দেশের মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোস্ট গার্ড গত এক বছরে নদীপথে কয়েকশো কোটি টাকার মাদক ও চোরাচালান জব্দ করেছে। তবে কোস্ট গার্ডে এখনো জনবল সংকট রয়েছে জানিয়ে তিনি বলেন, জনবল সংকট পূরণ করা গেলে নদীপথ, দেশের মৎস্য সম্পদসহ দেশের যেকোনো সংকটে মোকাবেলা করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/