• সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  গুজব-অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান 

কয়েকদিন তীব্র গরমের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

Reporter Name / ১৬৮ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

 

কয়েক দিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে স্বস্তির বৃষ্টি পেয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। গতকাল রোববার সন্ধ্যার পর হঠাৎ এক ঝলক ভারী বৃষ্ঠিপাত শুরু হয়। হঠাৎ বৃষ্ঠিতে নগর জিবনে তাৎক্ষনিক কিছুটা বিঘ্নতা সৃষ্ঠি হলেও গত কয়েকদিনের তীব্র তাপদাহে অতিষ্ঠ নাগরিকরা স্বস্থি অনুভব করেছে বেশি। আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল আটটার দিকেও বৃষ্টি শুরু হলে নগরজীবনে ফিরে আসে প্রশান্তি। সকাল নয়টার পরও বৃষ্টি অব্যাহত ছিল। বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা কমে আসে, ফলে নগরবাসী স্বস্তি অনুভব করে। এ প্রতিবেদন লিখা পর্যন্তও আকাশ ঘন মেঘে ঘুমুট অন্ধকার হয়ে আছে সারাদিন।

নগরীর আমবাগান আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ বিজন রায় জানান, সকাল আটটা থেকে হালকা বৃষ্টি হয়েছে এবং সকাল নয়টা পর্যন্ত ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে রাতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

অন্যদিকে, পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা বলেন, চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় ০.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গত এক সপ্তাহ ধরে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির কারণে জনজীবন প্রায় অস্থির হয়ে উঠেছিল। দিনের তীব্র রোদ এবং রাতে অসহনীয় গরমে নগরবাসী দুর্ভোগে পড়ে। এর সঙ্গে লোডশেডিং পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

নগরীর জামালখান এলাকার বাসিন্দা ওমর ফারুক বলেন, “কয়েক দিন ধরে এমন গরম পড়ছিল যে বাইরে বের হওয়াই কঠিন হয়ে গিয়েছিল। আজকের বৃষ্টি যেন স্বস্তির নিঃশ্বাস এনে দিল।”

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/