• সোমবার, ১১ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

ঝালকাঠিতে বিএনপি সভাপতির বিরুদ্ধে মানহানির ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

Reporter Name / ৯৩ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

 

 

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক রিয়াছুল আমীন জামাল সিকদারের বিরুদ্ধে মানহানির ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। ১৮ এপ্রিল শনিবার দুপুরে কলেজ মোড়স্থ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী রিয়াছুল আমীন জামাল সিকদার। তিনি লিখিত সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, “গাভারামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক শরীফ সুমন দলীয় কর্মকাণ্ডের সুবাদে তার বাসায় যাতায়াত করতো। একপর্যায়ে আমার স্ত্রী ও শরীফ সুমনের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে। ফলে আমার স্ত্রী নিশাত জাহান ছবির সাথে গভীর রাতে ও বিভিন্ন সময় সুমন শরীফের সাথে ফোনালাপ হতো। যা পরিবারের আপন লোকজনের নিকট সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়।এভাবে সুমন শরীফের সাথে তার স্ত্রীর সাথে একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে। সুমন শরীফ তার স্ত্রীকে ফোন দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যেত এবং ৫/৭ দিন পর ফিরে আসতো। এভাবে আমার স্ত্রী এক বছর পর্যন্ত স্বেচ্ছাচারী জীবন যাপন করে। যা আশেপাশের লোকজন জানে। সর্বশেষ রমজানের ৪/৫ দিন আগে আমি বাসায় না থাকায় আমার স্ত্রী, আমার ও আমার বোনের এন আই ডি কার্ড, আমার কৃষি ব্যাংকের চেক বহি, ব্যবহারের সোনা গহনা, কাপড় চোপড় ও নগদ তিন লাখ টাকা এমনকি সাংসারিক জিনিস পত্র নিয়া চলে যায়। আমি বাসায় ফিরে তাকে না পেয়ে ফোন দিলে সে জানায় আমার সাথে সংসার করবে না । এ পরিস্থিতিতে আত্মীয় স্বজনদের পরামর্শ করে ১৫ এপ্রিল ঝালকাঠি জেলা লিগ্যাল এইড অফিসে অভিযোগ দায়ের করি। লিগ্যাল এইড অফিসের নোটিশে সে সাড়া না দেয়ায় আমি তাকে আমি ইসলামী শরীয়ত মোতাবেক তালাক দেই।

এদিকে সুমন শরীফ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে চাঁদাবাজি ও সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য বহিষ্কার হলে সে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার ও নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়। আমার স্ত্রী-কে ফুঁসলিয়ে এবং কুবুদ্ধি দিয়ে আমার বিরুদ্ধে সাংবাদিকদের নিকট অসত্য মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করে আমাকে রাজনৈতিকভাব হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। আমি এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ”

এ বিষয়ে শরীফ সুমন বলেন,” আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।”

নিশাত জাহান ছবি বলেন,” আজ আমার ছেলেকে নিয়ে রিয়াজুল আমিন জামাল সিকদারের বিরুদ্ধে নানা অভিযোগের কারণে সংবাদ সম্মেলন করেছি।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/