• রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
দায়িত্বে অবহেলায় ২ কর্মকর্তাকে প্রত্যাহার জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত  নিরাপদ সেতুর দাবীতে ঝালকাঠী বন্ধুসভার মানববন্ধন  যমুনা পাড়ি দিল একদিনে ৫৩ হাজার যান, আয় ৪ কোটি টাকা লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফার ময়দান সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠি গাভারামচন্দ্রপুরে চেয়ারম্যান প্রার্থী সুমন মোল্লা’র প্রচারণায় মুখরিত জনপদ কাঠালিয়া উপজেলার রিপোর্টার্স ক্লাব আহ্বায়ক কমিটি ঘোষণা

রাঙামাটিতে অবসরপ্রাপ্তদের ঈদ পুনর্মিলনীতে স্মৃতিচারণ ও মিলনমেলা

Reporter Name / ১৩৮ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

 

মেহেদী হাসান রাঙামাটি প্রতিনিধি

 

বৃহত্তর রাঙামাটি জেলাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক আন্তরিক কুশল বিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১১ এপ্রিল ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন একসঙ্গে দায়িত্ব পালন করা সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য, স্মৃতিচারণ এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আবু খাদেল। সঞ্চালনা করেন আতিউর রহমান (প্রাককলনিক)।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আবুল বাশারসহ বিভাগের অন্যান্য কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সদস্যরা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইউসুফ আলী বলেন, সরকারি চাকরি জীবনের সমাপ্তি ঘটলেও দায়িত্ববোধ ও অভিজ্ঞতার মূল্য কখনো ফুরিয়ে যায় না। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের কর্মজীবনে যে অবদান রেখেছেন, তা দেশের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

 

তিনি আরও বলেন, এ ধরনের ঈদ পুনর্মিলনী শুধু আনন্দ ভাগাভাগির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, চাকরি জীবনের বন্ধন শেষ হলেও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ও স্মৃতির বন্ধন কখনো শেষ হয় না। এ ধরনের আয়োজন পারস্পরিক যোগাযোগ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

শেষে এক প্রীতিময় পরিবেশে অংশগ্রহণকারীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/