• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা ঝালকাঠির রাজাপুর উপজেলার পাকা মসজিদ প্রাচীন মুসলিম ঐতিহ্যের চিহ্ন ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক নিহত রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক কাঁঠালিয়ায় নাগরিক সংলাপ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ১ সিসিক ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক মোঃ মোহন আহমদ।  ঝালকাঠি রিপোর্টার্স ক্লাব’র আত্মপ্রকাশ উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কুয়াকাটা পৌরসভায় ফায়ার সার্ভিসের দাবিতে মানববন্ধন ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নতুন করে কাজ করছে সরকার নিজ এলাকায়: মির্জা ফখরুল

সিসিক ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক মোঃ মোহন আহমদ। 

Reporter Name / ৯২ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

 

স্টাফ রিপোর্টার :

 

২০২৬ ইংরেজী জাতীয় সংসদ নির্বাচনের পর এবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনী হাওয়া বইছে নগরীর অলিগলি বাসা বাড়ি চায়ের দোকানগুলোতে।

 

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সিসিকের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পদে

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলার আহ্বায়ক কমিটির সদস্য, তরুণ সমাজসেবক সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ মোহন আহমদ। এছাড়া আগামী সিটি করপোরেশন ঘিরে ৩৬ নং ওয়ার্ড সম্ভাব্য বেশ কয়েকজন প্রার্থীর নাম ও রয়েছে।

এব্যাপারে মোঃ মোহন আহমদ এর সাথে আলাপকালে তিনি জানান, প্রতিটি মানুষের জীবনে ভালো কিছু করার স্বপ্ন থাকে।

ছোট থেকেই সামাজিক সংগঠনগুলোর সাথে কাজ করে আসছি, নিজের অবস্থান থেকে যতটা সম্ভব মানবিক কাজ করে আসছি শুধুমাত্র স্রষ্টাকে রাজি খুশি করার জন্য।

এলাকার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় মুরব্বিদের সাথে শলাপরামর্শ করে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছে পোষণ করি।

তিনি আরও বলেন আগামী সিসিক নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু হবে বলে আশাবাদী, ৩৬ নং ওয়ার্ড সিলেট সিটির অন্যান্য ওয়ার্ডের চাইতে বেশী অবহেলিত, পূর্বেই ইউনিয়ন থাকাকালীন অবস্থায়ও উন্নয়নের তেমন কুনো ছোয়া পায়নি, পরবর্তীতে সিসিকের অন্তর্ভুক্ত হলে ৩৬ নং ওয়ার্ড হিসেবে গঠিত হয়, ২০২১ সালের ডামি নির্বাচনে একজন ওয়ার্ড প্রতিনিধি পেলেও তার ধারা কুনো উন্নয়নমূলক সেবা হয়নি ৩৬ নং ওয়ার্ডে ।

এরিমধ্য ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় ২৪শের গন অভ্যুত্থান ও আওয়ামিলীগ সরকার পলায়নের! অন্তবর্তী কালীন সরকার দেড় দেশ পরিচালনার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন সম্পুর্ন হয়, যার কারনে ৩৬ নং ওয়ার্ডবাসী নানান সমস্যার মাঝে রয়েছেন,স্থানীয়ভাবে কাঙ্খিত সেবা পাচ্ছেন না। আমি আমার সিদ্ধান্তের দিক থেকে অটল, এই এলাকার সন্তান আমি, আমার শৈশব থেকে এপর্যন্ত বেড়ে ওঠা এই এলাকায়, এই এলাকার মাটিও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক, আমি আশাবাদী আমার এই এলাকাবাসী আমাকে তাদের সন্তান ভেবে তাদের সেবা করার সুযোগ করে দিবেন।

আমি চাই এই ৩৬ নং ওয়ার্ড এর তরুণ ও প্রবীণদের সমন্বয়ে একটি পরিচ্ছন্ন নিরাপদ সন্ত্রাসমুক্ত আধুনিক ও মানবিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে পারবো এবং

বৈষম্যহীন সমাজ গঠন করা সম্ভব হবে, যেখানে স্থায়ী ও অস্থায়ীদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবেনা, সবার অগ্রাধিকার হবে সমান।

আমার বাসস্থান আমার ওয়ার্ড আমার দায়িত্ব, আমাদের সম্মিলিত অঙ্গীকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/