• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
আলোকিত ঝালকাঠি গড়তে চাই: ডা.এস.এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে দুটি এনজিও অফিসসহ ৮টি দোকান পুড়ে ছাই ​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুয়াকাটা পৌরসভায় ফায়ার সার্ভিসের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৩২ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পর্যটননগরী কুয়াকাটা পৌরসভায় একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

 

শুক্রবার জুম্মা নামাজ শেষে কুয়াকাটা পৌরসভার চৌরাস্তা প্রধান সড়কে শতাধিক এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন। বক্তারা বলেন, কুয়াকাটা একটি আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হওয়া সত্ত্বেও এখানে এখনো স্থায়ী ফায়ার সার্ভিস স্টেশন নেই। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দূরবর্তী উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস আসতে দীর্ঘ সময় লেগে যায়, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা জানান, হোটেল-মোটেল, রেস্টুরেন্ট ও ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নি-ঝুঁকি দিন দিন বাড়ছে। দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় ব্যবসায়ীদের ব্যাপক লোকসান গুনতে হচ্ছে। তারা অবিলম্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর একটি পূর্ণাঙ্গ স্টেশন স্থাপনের দাবি জানান।

মানববন্ধন থেকে বক্তারা আরও বলেন, “পর্যটকদের নিরাপত্তা ও স্থানীয়দের জানমাল রক্ষায় কুয়াকাটায় স্থায়ী ফায়ার সার্ভিস এখন সময়ের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

এ সময় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এবং দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

স্থানীয়দের আশা, সরকারের সংশ্লিষ্ট দপ্তর দ্রুত বিষয়টি বিবেচনায় নিয়ে কুয়াকাটা পৌরসভায় একটি আধুনিক ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের উদ্যোগ নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/