• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা ঝালকাঠির রাজাপুর উপজেলার পাকা মসজিদ প্রাচীন মুসলিম ঐতিহ্যের চিহ্ন ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক নিহত রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক কাঁঠালিয়ায় নাগরিক সংলাপ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ১ সিসিক ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক মোঃ মোহন আহমদ।  ঝালকাঠি রিপোর্টার্স ক্লাব’র আত্মপ্রকাশ উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কুয়াকাটা পৌরসভায় ফায়ার সার্ভিসের দাবিতে মানববন্ধন ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নতুন করে কাজ করছে সরকার নিজ এলাকায়: মির্জা ফখরুল

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

 

ঝালকাঠি প্রতিনিধি\ “সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীন আমারা” শ্লোগানকে সামনে রেখে ২৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে ঝালকাঠি জেলার সাংবাদিকদের নিয়ে এক সভার সিদ্ধান্ত মোতাবেক দৈনিক বর্তমানবাংলার জেলা প্রতিনিধি এড. মিজানুর রহমান মুবিনকে সভাপতি ও দৈনিক আজকের পরিবর্তনের স্টাফ রিপোর্টার উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন এড. মিজানুর রহমান মুবিন ও সঞ্চালনা করেন উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু।

সংগঠনের ২১ সদস্যের নির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন ,সিনিয়র সহ-সভাপতি দৈনিক প্রতিদিনের সংবাদ এর নলছিটি প্রতিনিধি সহকারী অধ্যাপক মেজবাহ উদ্দিন খান রতন, সহ-সভাপতি দৈনিক সারাবাংলার প্রতিনিধি এড. গোলাম মাওলা শান্ত, সহ-সভাপতি খবর জনতার প্রধান সম্পাদক খন্দকার আমিনুর রহমান, দৈনিক শাহনামার প্রতিনিধি এইচএম দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: মাসুম খান, যুগ্ম সম্পাদক দৈনিক সমকালের কাঠালিয়া প্রতিনিধি মো: ফারুক খান, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি মো: নুরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক চ্যানেলআই টিভির জেলা প্রতিনিধি সুব্রত কুমার কর্মকার, অর্থ সম্পাদক এস টিভির জেলা প্রতিনিধি মো: মাসুম বিল্লাহ, প্রশিক্ষণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক দৈনিক আজকের আওয়াজের জেলা প্রতিনিধি মো: রেজাউল হাসান, দপ্তর সম্পাদক দৈনিক ঘোষনার জেলা প্রতিনিধি মো: খলিলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক নিউজ দিগন্তের জেলা প্রতিনিধি এ.কে.এম. মঞ্জুরুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সুন্দর বনের জেলা প্রতিনিধি বীথি শর্মা বণিক, ক্রীড়া সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক মো: মেহেদী হাসান, নির্বাহী সদস্য অধ্যাপক আ: হালিম, সায়েম আকন, খাইরুল ইসলাম পলাশ, মো: আমিন হোসেন, সরদার সাফায়েত হোসেনসহ ৩০জন সাধারণ সদস্য রয়েছেন। ###

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/