• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা ঝালকাঠির রাজাপুর উপজেলার পাকা মসজিদ প্রাচীন মুসলিম ঐতিহ্যের চিহ্ন ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক নিহত রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক কাঁঠালিয়ায় নাগরিক সংলাপ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ১ সিসিক ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক মোঃ মোহন আহমদ।  ঝালকাঠি রিপোর্টার্স ক্লাব’র আত্মপ্রকাশ উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কুয়াকাটা পৌরসভায় ফায়ার সার্ভিসের দাবিতে মানববন্ধন ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নতুন করে কাজ করছে সরকার নিজ এলাকায়: মির্জা ফখরুল

সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ সহ ০১জন আসামি আটক 

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

 

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) একটি সফল অভিযান পরিচালনা করে ফেন্সিডিল এর বিকল্প বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ এবং ০১টি মোবাইলসহ একজনকে আটক করেছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ভোর ৫:৩০ ঘটিকার সময় তেলকুপি বিওপি হতে একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৭৯/৫-এস হতে মাত্র ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল ০১ জন আসামী মোঃ সাকিবুল হাসান (১৯), পিতা-মোঃ মনিরুল ইসলাম, গ্রাম-জমিনপুর, পোষ্ট-বিনোদপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ফেন্সিডিল এর বিকল্প ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ ও ০১টি মোবাইল ফোনসহ আটক করতে সক্ষম হয়। এছাড়াও অভিযানের সময় ০৩ জন আসামী পালিয়ে যায়। বিজিবি’র পক্ষ হতে ধৃত/পলাতক আসামী এবং নেশাজাতীয় সিরাপ এর বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত ০৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ০৮ জন আসামীসহ ৩,২০০ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।

 

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/