• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিএনপি মহিলা দলের সদস্যকে মারধরের অভিযোগ, পাল্টা দাবি জমিজমা-সংক্রান্ত বিরোধ অটোগাড়িতে ধাক্কা, চালককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; থানায় জিডির আবেদন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর মাদকবিরোধী র‌্যালি আলোকিত ঝালকাঠি গড়তে চাই: ডা.এস.এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে দুটি এনজিও অফিসসহ ৮টি দোকান পুড়ে ছাই ​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

রাজারহাটে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

Reporter Name / ১১১ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

 

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:

 

কুড়িগ্রামে রাজারহাটে অমর একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের জনতা। রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় ভাষা শহীদদের স্মরণের আনুষ্ঠানিকতা। এ সময় ​শহীদ মিনারের বেদিতে প্রথম পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজারহাট উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ পুলিশ রাজারহাট থানার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার চত্বর সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। এ সময় ​রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এনসিপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে এসে পুষ্পস্তবক অর্পণ করেন। ​গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে উক্ত উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ সময় ​পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত বক্তারা বলেন, ৫২-এর ভাষা আন্দোলনই আমাদের স্বাধীনতার বীজ বপন করেছিল। একুশের চেতনাকে বুকে ধারণ করে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আজকের দিনের প্রধান অঙ্গীকার।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/