• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কাঠালিয়া উপজেলার রিপোর্টার্স ক্লাব আহ্বায়ক কমিটি ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ ডিবিসি’র শাফায়েতের কবলে নারী উপস্থাপিকারা, পরকীয়ায় অভিযোগ তদন্তে দোষী প্রমাণিত হয়ে চাকুরিচ্যুত ঝালকাঠির বাওনের হাটে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন  ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে এবি শ্রমিক পার্টির সংবর্ধনা ঝালকাঠি পোনাবালিয়ায় চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মুবিন’র প্রচারণায় সরব জনপদ বাঁশখালীর শীলকূপে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়ার সাথে জড়িত ১৩ জন আটক চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর লিফটের গর্তে মিলল যুবকের মরদেহ চট্টগ্রামে কাভার্ড ভ্যানে বিশেষ চেম্বারে মিলল ২৩ হাজার ইয়াবা, চালক আটক

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল 

Reporter Name / ১২৯ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

 

স্টাফ রিপোর্টার :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দলের মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল আজ ২৪ শে জানুয়ারি (শনিবার ) সকালে বাগাতি পারার – জামনগর ইউনিয়নের বিভিন্ন ওর্য়াড ও এলাকায় পথসভা করেন এবং ধানের শীষ প্রতীকের গণসংযোগ করেন।

 

এ সময় তিনি বলেন, এই দেশে ধর্ম নিয়ে আর ব্যাবসা করতে দেওয়া হবেনা। যারা জান্নাতের কথা বলছে তারা মানুষকে ধোকা দিচ্ছে। এদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এমন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে যে দেশে আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরবে না।

 

তিনি আরো বলেন, গরিব মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে। বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়নের পক্ষের দল বিএনপি।

 

প্রচারণার তৃতীয় দিনে আজ ফারজানা শারমিন পুতুল বাগাতি পারার – জামনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা করেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে ধানের শীষের পক্ষে ভোট চান।

 

এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মী সহ সমর্থকরা তার সঙ্গে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/