• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ কাঠালিয়া উপজেলার রিপোর্টার্স ক্লাব আহ্বায়ক কমিটি ঘোষণা ডিবিসি’র শাফায়েতের কবলে নারী উপস্থাপিকারা, পরকীয়ায় অভিযোগ তদন্তে দোষী প্রমাণিত হয়ে চাকুরিচ্যুত ঝালকাঠির বাওনের হাটে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন  ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে এবি শ্রমিক পার্টির সংবর্ধনা ঝালকাঠি পোনাবালিয়ায় চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মুবিন’র প্রচারণায় সরব জনপদ বাঁশখালীর শীলকূপে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়ার সাথে জড়িত ১৩ জন আটক চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর লিফটের গর্তে মিলল যুবকের মরদেহ চট্টগ্রামে কাভার্ড ভ্যানে বিশেষ চেম্বারে মিলল ২৩ হাজার ইয়াবা, চালক আটক জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : মিয়া গোলাম পারওয়ার

ঢাকা বিমানবন্দরে ৬৮০ গ্রাম (৫৮ ভরি) স্বর্ণসহ ০১ জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন*

Reporter Name / ২৬৮ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

প্রেস ব্রিফিং

 

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৮০ গ্রাম স্বর্ণসহ গিয়াস উদ্দিন (৪৬) নামে একজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

 

আগমনী ০২ নং ক্যানোপি এলাকায় আনুমানিক সকাল ১১.১৫ ঘটিকায় উক্ত যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে নিয়ে আসা হয়। এপিবিএন অফিসে তাকে জিজ্ঞাসাবাদ ও তার শরীর তল্লাশি করে তার গলায় ঝুলানো হাজীদের ব্যাগ থেকে ৬৮০ (ছয়শত আশি) গ্রাম স্বর্ণালংকার, বাংলাদেশি ৭৭,৫৫০/- (সাতাত্তর হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা এবং ১৬,১২৫ (ষোল হাজার একশত পঁচিশ) সৌদি রিয়াল উদ্ধার করা হয় এবং জব্দতালিকামূলে জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলোর মান ২১ ক্যারেট।

ধৃত আসামি গিয়াস উদ্দিন (৪৬)-কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ওমরাহ হজ কাফেলার মোয়াল্লেম হিসেবে ওমরাহ হজ পালন শেষে সৌদি আরব হতে অদ্য ১৪/০১/২০২৬ খ্রি. তারিখ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো তিনি বিভিন্ন ওমরাহ হজযাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনয়ন করেন।

 

আটককৃত ব্যক্তি বিমানবন্দরে সক্রিয় স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন বলে জানা যায়। ধৃত গিয়াস উদ্দিন (৪৬)-এর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ইতোমধ্যে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামি অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজশে অবৈধ পন্থায় সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণ আনয়ন করে নিজ হেফাজতে রেখে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি এর ১(বি) ধারায় অপরাধ সংঘটন করেছেন।

 

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার, পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক বলেন,

“স্বর্ণ চোরাচালানকারীরা বিভিন্ন রূপ ধারণ করে তাদের অপরাধ সংঘটন করে থাকে। স্বর্ণ ও মাদক চোরাচালান রোধে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই তৎপর রয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/