• সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কীর্তিপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  ঝালকাঠিস্থ জবিয়ান ফোরামের ঈদ পুনর্মিলনী  রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল শিশু রামিসা হত্যাকাণ্ড: আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বিকেলে বসছে ঝালকাঠিতে বিএনপি বিএনপি কর্মী এমরাজকে অটোরিকশা উপহার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন এ্যাড. শাহাদাত হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি জেলার ২টি সংসদীয় আসনে এ পর্যন্ত ১৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন 

Reporter Name / ১৭৮ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

 

 

রিয়াজুল ইসলাম বাচ্চু:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি জেলার ২টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত ইসলামী বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ১৯ জন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার দাখিল করেছেন।

ঝালকাঠির সংসদীয় আসন-১ রাজাপুর-কাঠালিয়া (১২৫) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল, জামায়াতে ইসলামীর ফয়জুল হক, জনতা দলের পক্ষে মোঃ জসিম উদ্দিন তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে ইব্রাহিম আল হাদী, জাতীয় পার্টির মোঃ কামরুজ্জামান খান, জেপি এর রুবেল হাওলাদার, লেবার পার্টির মোঃ মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র মোঃ ছাব্বির হোসেন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সোহরাব হোসেন।

ঝালকাঠি সদর ও নলছিটি নিয়ে সংসদীয় আসন ঝালকাঠি-২ (১২৬) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত ইসরাত জাহান ইলেন ভুট্টো, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এস এম নেয়ামুল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম সিরাজী, জাসদের মাসুদ পারভেজ, বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম.এ. কুদ্দুস খান, গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ মাহামুদুল আলম সাগর, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শেখ মোঃ আবু জাফর, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান সদর সৈয়দ রাজ্জাক আলী, এ.বি পার্টির শেখ জামাল উদ্দিন ও স্বতন্ত্র মাওলানা মোঃ নুর উদ্দিন সরদার মনোনয়নপত্র দাখিল করেছেন।

ছবিঃ ঝালকাঠিতে মনোনয়নপত্র দাখিল করছেন ঝালকাঠি-২ আসনের বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এস এম নেয়ামুল করিম।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/