• রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
দায়িত্বে অবহেলায় ২ কর্মকর্তাকে প্রত্যাহার জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত  নিরাপদ সেতুর দাবীতে ঝালকাঠী বন্ধুসভার মানববন্ধন  যমুনা পাড়ি দিল একদিনে ৫৩ হাজার যান, আয় ৪ কোটি টাকা লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফার ময়দান সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠি গাভারামচন্দ্রপুরে চেয়ারম্যান প্রার্থী সুমন মোল্লা’র প্রচারণায় মুখরিত জনপদ কাঠালিয়া উপজেলার রিপোর্টার্স ক্লাব আহ্বায়ক কমিটি ঘোষণা

মৌলভী ফুরকান উল্লাহ মাদ্রাসায় দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠান 

Reporter Name / ১৮৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

 

আনোয়ার হোসেন বিশ্বনাথ( সিলেট) প্রতিনিধি:

 

প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভী ফুরকান উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পালের চকে’র ফলাফল প্রকাশ,পুরস্কার বিতরণ,বিদায়ী অনুষ্ঠান ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১৬ ই ডিসেম্বর(মঙ্গলবার)দুপুরে মাদ্রাসার হলরুমে গ্রামের মুরব্বী মখদ্দুস আলীর সভাপতিত্বে ও মাদ্রাসার সাবেক ছাত্র সামাদুর রহমানের সঞ্চালনায় প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের অর্থায়নে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হাফিজ শরিফ আহমদ, মাদ্রাসার ম্যানেজার জামাল উদ্দিন ও দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সভাপতি তাওহিদুর রহমান রুহিন।

 

এ সময় বিনম্র শ্রদ্ধার সাথে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণ করে ও দাদুভাই ছইল মিয়ার ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন বক্তারা।

 

মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার,হিফজ সমাপনী শিক্ষার্থীদেরকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান,শিক্ষকদের সম্মাননা স্মারক,সমাজ সেবায় অসামান্য অবদানের জন্য দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান,মহান দিবস উপলক্ষে ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন,প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি ডা.সাইদুর রহমান সৈয়দ,সহ সভাপতি হাবিবুর রহমান,ক্যাশিয়ার আলী হোসেন,মাদ্রাসার শিক্ষক হাফিজ আব্দুল আওয়াল, হাফিজ মারজানুল হক, মাওলানা আফরুজ্জামান,বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আলতাব হোসেন ও কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম।

আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষিকা,শিক্ষার্থীসহ এলাকার মুরব্বিয়ান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/