• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফায়ার সার্ভিস মহাপরিচালকের “দূর্নীতির ক্যাশিয়ার” রেজায়ে রাব্বি! ঝালকাঠিতে দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের কক্ষে তালা, অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ শাহ্ মাহমুদিয়া কলেজ অধ্যক্ষকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন  চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালক আহত শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে আগামীকাল বাউল ও সঙ্গীতশিল্পীদের মানববন্ধন কাঠালিয়ায় শ্রমিক দলের উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর হলেন জাতীয় ক্রিকেটার তৌহিদুল ইসলাম রাসেল বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক সুদৃঢ়করণে ফলপ্রসূ আলোচনা: ইঞ্জিনিয়ার রেজাউল করিমকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা

ঝালকাঠি ২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী শেখ নেয়ামুল করিমের কর্মীর ওপর হামলার অভিযোগ

Reporter Name / ১৪৭ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

 

মাসুম খান, ঝালকাঠি:

আসন্ন জাতীয় সংসদ নির্বানে ঝালকাঠি ২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী শেখ নেয়ামুল করিমের পোস্টার লাগানোর সময় কর্মীকে মারধর করার অভিযোগ। ৭ই ডিসেম্বর নলছিটির মোলারহাট ইউনিয়নে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপি কর্মীরা জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলা চালায় বলে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন জেলা জামায়াত।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেলে শহরের কলেজ রোড পৌর জামায়াতে ইসলামী’র অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে নেতা শেখ নেয়ামুল করীম বলেন, “বিএনপি কর্মীরা জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর হামলা চালায়।এই ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী মোলারহাট ইউনিয়ন ৮ ডিসেম্বর মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি ঘোষণার পর বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইলেন ভুট্টো স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামী তাদের ঘোষণা করা কর্মসূচি প্রত্যাহার করে কর্মসূচিতে কাউকে অংশ না নেওয়ার আহ্বান জানান। তার পরেও জামায়াত কর্মী কাউসার মোল্লারহাট বাজার থেকে বাসায় যাওয়ার পথে তার উপরে হামলা চালিয়ে এলোপাথাড়ি কিল ঘুষি এবং গলায় গামছা পিছিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বিএনপির কর্মীরা। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করার জন্য মোল্লাহাট ডিগ্রী কলেজের লেকচারার নলছিটি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুজ্জামান এগিয়ে গেলে তাকেও একটি দোকানে অবরুদ্ধ করে অমানবিক নির্যাতন করে। ইউনিয়ন সভাপতি হায়দার আলী সহ অন্য চার জন কর্মী এগিয়ে এলে তাদের সবাইকে নির্মমভাবে আহত করা হয়। তাদের মোবাইল নগদ টাকা এবং দুইটি মোটরসাইকেল ছিনতাই করে বিএনপি কর্মীরা পুনরায় জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ হামলায় মোট সাতজন আহত হন। এর মধ্যে চারজনকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত তিনজন কাউসার, হায়দার ও ফেরদাউস কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। প্রশাসনের প্রতি অনুরোধ করেন আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। যাতে এ ধরনের নৈরাজ্য পুনরাবৃত্তি না ঘটে। রাজনৈতিক দল সমূহের প্রতি আহবান করেন জুলই বিপ্লব পরপর্তী জনআকাংখা নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করতে না পারে এর জন্য প্রয়োজনিয় পদক্ষেপ গ্রহন করবেন। এই হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৪ টায় নলছিটিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নলছিটি উপজেলা শাখা।

হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও আইনি ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন জামায়াত নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান,জেলা সেক্রেটারী অধ্যক্ষ মু. ফরিদুল হক, নায়েবে আমীর অ্যাডভোকেট এ বি এম আমিনুল ইসলাম,পৌর সেক্রেটারী মাওলানা আবদুল হাই প্রমুখ।#

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/