• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠির বাওনের হাটে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন  ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে এবি শ্রমিক পার্টির সংবর্ধনা ঝালকাঠি পোনাবালিয়ায় চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মুবিন’র প্রচারণায় সরব জনপদ বাঁশখালীর শীলকূপে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়ার সাথে জড়িত ১৩ জন আটক চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর লিফটের গর্তে মিলল যুবকের মরদেহ চট্টগ্রামে কাভার্ড ভ্যানে বিশেষ চেম্বারে মিলল ২৩ হাজার ইয়াবা, চালক আটক জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : মিয়া গোলাম পারওয়ার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী শনিবার দেশের সব খোলা থাকবে

সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গঠন করেছে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি

Reporter Name / ১৫৮ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি স্থানীয় গণমাধ্যম কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চাকে আরও শক্তিশালী করতে প্রতি মাসে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের ঘোষণা দিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে ১১টি ক্যাটাগরিতে ৫৭ সদস্যের উপ-কমিটি গঠন করা হয়েছে।

 

রবিবার (০৭ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় শহরের কাচারী রোডস্থ সুবর্ণ বাংলা পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক আজগর হোসেন রবিন এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক জহর লাল দে।

 

সভায় মুখ্য সংগঠক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আরিফ রেওগীর। এছাড়াও সাংবাদিক আলমগীর কবির উজ্জল খান, নজরুল ইসলাম মিন্টু, সুমন ভট্টাচার্য, গোলাম কিবরিয়া পলাশ, হাবিবুর রহমান হাবিব, আরিফ রব্বানী, সজিব রাজভর বিপিন, এজি জাফর, আজাহারুল ইসলাম, আবুল হোসেন পাশা, আমিনুল ইসলাম রুবেল, আবু হান্নান সরকারসহ অনেকে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ও মতামত উপস্থাপন করেন।

 

বক্তারা বলেন, সাংবাদিকতা একটি সম্মানজনক ও দায়িত্বশীল পেশা। নৈতিকতা, তথ্য যাচাই, অনুসন্ধানী মনোভাব ও পেশাদারিত্ব রক্ষায় নিয়মিত প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। এমন উদ্যোগ ভবিষ্যৎ সাংবাদিক প্রজন্মকে আরও যোগ্য করে তুলবে এবং গণমাধ্যমের মানোন্নয়নে ভূমিকা রাখবে।

 

সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক শিবলী সাদিক খানকে প্রশিক্ষণ কর্মশালার সার্বিক ব্যবস্থাপনার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে প্রতিটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সাংবাদিক আরিফ রেওগীর, জহর লাল দে, আলমগীর কবির উজ্জল খান, গোলাম কিবরিয়া পলাশ, সুমন ভট্টাচার্য, আরিফ রব্বানী, সজিব রাজভর বিপিন ও মাঈন উদ্দিন উজ্জ্বলকে।

 

গঠিত উপ-কমিটিগুলো হলোঃ-

১. প্রশিক্ষণ উপ-কমিটি (৯ জন)

২. অর্থ বিষয়ক উপ-কমিটি (৫ জন)

৩. প্রচার ও প্রচারণা উপ-কমিটি (৫ জন)

৪. শৃঙ্খলা উপ-কমিটি (৫ জন)

৫. আপ্যায়ন উপ-কমিটি (৫ জন)

৬. অনুষ্ঠান ব্যবস্থাপনা উপ-কমিটি (৫ জন)

৭. তথ্য প্রযুক্তি উপ-কমিটি (৫ জন)

৮. অতিথি ব্যবস্থাপনা উপ-কমিটি (৫ জন)

৯. রেজিস্ট্রেশন উপ-কমিটি (৪ জন)

১০. সনদ বাস্তবায়ন উপ-কমিটি (৫ জন)

১১. প্রশিক্ষণ সমন্বয়ক উপ-কমিটি (৪ জন)

 

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি জানায়, প্রতি মাসের শেষ শনিবার বিকাল ৪টায় এ নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের অভিজ্ঞ ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রশিক্ষকরা পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ পরিচালনা করবেন।

 

উদ্যোক্তারা আশা করছেন, এই ধারাবাহিক উদ্যোগ স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/