• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন ছাতকে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে “পার্টনার কংগ্রেস-২০২৬” কর্মশালা অনুষ্ঠিত   আমরা জুলাই যোদ্ধা’পিরোজপুর জেলা কমিটি নিয়ে সম্মুখ সারির জুলাই যোদ্ধা মাহাদী হাসান মেহেদীর তীব্র ক্ষোভ প্রকাশ ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ ঝালকাঠী রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময় বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  গুজব-অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটি (AVSEC) বিভাগের সফল কার্যক্রম: রপ্তানি কার্গো হতে ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

Reporter Name / ১০৮ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

মোঃ ছগীর

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা এবং যাত্রীসেবায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা কর্মীবৃন্দ, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দের সমন্বয়ে গঠিত এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে আসছে।

বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষাসহ সকল প্রকার অনৈতিক কার্যকলাপ এর বিরুদ্ধে জিরো টলারেন্স এই নীতিতে ব্যক্ত হয়ে অদ্য ০৩ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুমানিক ০৯০৫ ঘটিকায় কর্তব্যরত এভসেক সদস্য হ্যাঙ্গার গেইট-৮ এ রপ্তানি কার্গোর নিরাপত্তা তল্লাশী চলাকালীন ডাক বিভাগের মাধ্যমে রপ্তানিকৃত মালামালের ভিতরে ৪০০০ পিস কমলা রঙ্গের ট্যাবলেট যার বানিজ্যিক নাম “ইয়াবা” শণাক্ত করেন। উল্লেখ্য যে, উক্ত ইয়াবাসমূহ ফ্রান্সের পেরিস শহরে রপ্তানি করার জন্য ডাক বিভাগে বুকিং দেয়া হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরকে অবহিত করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

 

বেবিচক কর্তৃপক্ষ জানায়, স্ক্রিনারের সচেতনতা, দায়িত্বশীলতা ও নিখুঁত স্ক্রিনিংয়ের কারণে চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই সফলতা বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/