• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ডিবিসি’র শাফায়েতের কবলে নারী উপস্থাপিকারা, পরকীয়ায় অভিযোগ তদন্তে দোষী প্রমাণিত হয়ে চাকুরিচ্যুত ঝালকাঠির বাওনের হাটে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন  ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে এবি শ্রমিক পার্টির সংবর্ধনা ঝালকাঠি পোনাবালিয়ায় চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মুবিন’র প্রচারণায় সরব জনপদ বাঁশখালীর শীলকূপে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়ার সাথে জড়িত ১৩ জন আটক চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর লিফটের গর্তে মিলল যুবকের মরদেহ চট্টগ্রামে কাভার্ড ভ্যানে বিশেষ চেম্বারে মিলল ২৩ হাজার ইয়াবা, চালক আটক জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : মিয়া গোলাম পারওয়ার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে ওসি মামুন বিশ্বাসকে বিদায়ী সংবর্ধনা

Reporter Name / ১৩৮ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

 

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ

 

চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবে জীবননগর থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন বিশ্বাসকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শুক্রবার মাগরিবের নামাজের পর প্রেসক্লাব এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী ওসি মামুন বিশ্বাস। অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি রিপন হোসেনের সভাপতিত্ব করেন। প্রেসক্লাবের সদস্যসচিব আসিম সাইদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও প্রকাশক সামসুল আলম, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিক, সিনিয়র সাংবাদিক সফিউদ্দিন।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. জাহিদুল ইসলাম কাজল, সাংবাদিক হাসান ইমাম, ওমর ফারুক, আলামিন, আবু বক্কর, সাংবাদিক আজিজুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ।

 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ওসি মামুন বিশ্বাসের কর্মমুখী মনোভাব, মানবিক আচরণ ও আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তাঁর ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/