• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌর শাখার দিনব্যাপী ওয়ার্ড টিম ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা-শিবির  কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিএনপি মহিলা দলের সদস্যকে মারধরের অভিযোগ, পাল্টা দাবি জমিজমা-সংক্রান্ত বিরোধ অটোগাড়িতে ধাক্কা, চালককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; থানায় জিডির আবেদন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর মাদকবিরোধী র‌্যালি আলোকিত ঝালকাঠি গড়তে চাই: ডা.এস.এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে দুটি এনজিও অফিসসহ ৮টি দোকান পুড়ে ছাই ​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান 

ঝালকাঠিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কাছেম আলী খানের দাফন সম্পন্ন

Reporter Name / ১৫২ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

 

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:

ঝালকাঠি সদর উপজেলার ১০নং নথুল্লাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রজ্জব আলী খানের ছেলে, বীর মুক্তিযোদ্ধা কাছেম আলী খানের দাফন মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে নিজ বাড়ির আঙ্গিনায় (উঠানে) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

 

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এবং সদর থানার অপারেশন ওসি আল আমিন রাষ্ট্রের পক্ষে উপস্থিত থেকে রাষ্ট্রীয় মর্যাদার সকল আনুষ্ঠানিকতা পালন করেন। দাফনের সময় স্থানীয় প্রশাসন, পরিবারবর্গ ও এলাকার মানুষরা শ্রদ্ধা জানান।

 

এসময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহ পুষ্পমাল্য অর্পণ করা হয়। ঝালকাঠি জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার দেয়। বিউগলে করুণ সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানান শেষে নিজ কবরস্থানে দাফন করা হয়।

 

বীর মুক্তিযোদ্ধা কাছেম আলী খান বাড়ৈয়ারা তার নিজ বাসভবনে মঙ্গলবার সকাল ১১টার দিকে বার্ধক্য জনিত কারনে মৃত্যু বরণ করেন। তারা মৃত্যু কালে বয়স হয়েছিল ৮০ বছর। মরহুম কাছেম আলী খানের তিন ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/