• রবিবার, ১০ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

জীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ও পশু-পাখি প্রদর্শনী

Reporter Name / ১২৭ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

 

 

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ

 

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি, প্রাণিসম্পদ মেলার স্টল পরিদর্শন এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় খামারিরা অংশ নেন এবং বিভিন্ন পশু-পাখি প্রদর্শন করা হয়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. আতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. জুয়েল শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমীন। অনুষ্ঠান সঞ্চালানা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার সাইফুল ইসলাম।

 

বক্তারা বলেন, দেশীয় জাতের আধুনিক প্রযুক্তি ব্যবহার ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাণিসম্পদ খাতে আরো উন্নতি সম্ভব। খামারিদের সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হবে।

 

পরে অংশগ্রহণকারী খামারি ও প্রদর্শনীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং লিভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/