• সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কীর্তিপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  ঝালকাঠিস্থ জবিয়ান ফোরামের ঈদ পুনর্মিলনী  রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল শিশু রামিসা হত্যাকাণ্ড: আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বিকেলে বসছে ঝালকাঠিতে বিএনপি বিএনপি কর্মী এমরাজকে অটোরিকশা উপহার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন এ্যাড. শাহাদাত হোসেন

জীবননগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীর বাবু খানের মতবিনিময়

Reporter Name / ১৮৪ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

 

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ

 

চুয়াডাঙ্গার জীবননগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিজিএমইএর সভাপতি ও চুয়াডাঙ্গা -২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। আজ বুধবার বেলা দেড়টার দিকে এই মতবিনিময় সভা শুরু হয়।

 

সভায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, বাংলাদেশের একজন নাগরিক যদি চাই, যদি ভাগ্য সহায় হয় ওনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারবেন, সংসদ সদস্য হতে পারবেন, মন্ত্রী হতে পারবেন, প্রধানমন্ত্রী হতে পারবেন, রাষ্ট্রপতি হতে পারবেন। কিন্তু চাইলেন কেউ মুক্তিযোদ্ধা হতে পারবেন না। তো আপনারা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এটা  বিরল সম্মান এবং সৌভাগ্যের অধিকারী। এটাই বাস্তবতা।

 

বাবু খান আরও বলেন, আসন্ন সংসদ নির্বাচন আশা করি শান্তিপূর্ণ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশের ৩০০ আসনে প্রার্থী দেবে। কোন প্রার্থীর পক্ষে কোন আসনে কে কাকে সমর্থন দেবে এটা তার ব্যক্তিগত এবং রাজনৈতিক ইচ্ছা। এই ব্যক্তিগত এবং রাজনৈতিক ইচ্ছার যেন সঠিক প্রতিফলন হয়, সেই জন্যই দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করা হয়েছে। আমার ভোটের অধিকারটা যেন আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি। আপনার ভোটের অধিকারটা যেন আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। বিষয়টা এমন না যে সারাজীবন আপনাকে একই দলে ভোট দিতে হবে, বিশেষ করে আপনারা যারা মুক্তিযোদ্ধা, বিশেষ কোনো দলের অনুসারী না।

 

 

তিনি বলেন, আমরা একটা দলের অনুসারী। আমরা একটা দল করি। পদ-পদবি আছে। যেকোনো সময় নির্বাচন হলে আমাদের প্রার্থীর পক্ষ ভোট দিতেই হবে। না আমাদের দলটা করার হলো দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া। কিন্তু আপনারা যারা দলের সঙ্গে সংশ্লিষ্ট না, সাধারণ মানুষ মানুষ, আপনাদের মতো যারা মহান ব্যক্তি, তারা আপাদের মতো আপনার সিদ্ধান্ত নেবেন। এই ব্যাপারে কোনো আবেদনও করব না। কারণ আপনাদের জ্ঞানের স্তর অনেক ওপরে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দীন দলু। বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উম্বাত আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মন্টু সরকার, মজিবর রহমান, আবদুল কাদের, সুজাউদ্দৌলা, মোজাফফর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/