• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল, সম্পাদক তারেক। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবে আলোচনা সভা ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সম্পাদক নান্নু  ৪৯ বছর পর বাসিয়া নদী পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঝালকাঠিতে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডাঃ জিয়াউদ্দিন হায়দার  ঝালকাঠিতে পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের উদ্যোগে জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা  ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডাঃ জিয়াউদ্দিন হায়দার কে ফুলেল শুভেচ্ছা 

ঝালকাঠিতে দুদকের গণশুনানি, ২৯টি সরকারি দপ্তরের বিরুদ্ধে শতাধিক অভিযোগ

Reporter Name / ১৫৫ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

 

রিয়াজুল ইসলাম বাচ্চু ঝালকাঠি: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে অনুষ্ঠিত হচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি।

সোমবার (১৩ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ গণশুনানিতে ২৯টি সরকারি দপ্তরের বিরুদ্ধে সাধারণ মানুষ শতাধিক অভিযোগ করেন। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত ৭৪টি অভিযোগের শুনানি করা হবে। এর মধ্যে কিছু অভিযোগের বিষয়ে দুদক সরাসরি অনুসন্ধান করবে এবং কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেওয়া হবে। সকাল ১০টায় শুরু হওয়া এ গণশুনানি চলবে বিকাল পর্যন্ত।

গণশুনানির আয়োজন করে দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়।এতে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব শুধু দুদকের একার নয়, বরং আমাদের সবার। যার যেটি দায়িত্ব, তিনি সেটি সততার সঙ্গে পালন করলেই দুর্নীতি কমবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, বরিশাল বিভাগীয় পরিচালক মোজাহার আলী সরদার ও ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

দুদক জানিয়েছে, সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সেবার মানোন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সারাদেশে এ ধরনের গণশুনানি আয়োজন করা হচ্ছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/