• শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
দায়িত্বে অবহেলায় ২ কর্মকর্তাকে প্রত্যাহার জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত  নিরাপদ সেতুর দাবীতে ঝালকাঠী বন্ধুসভার মানববন্ধন  যমুনা পাড়ি দিল একদিনে ৫৩ হাজার যান, আয় ৪ কোটি টাকা লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফার ময়দান সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠি গাভারামচন্দ্রপুরে চেয়ারম্যান প্রার্থী সুমন মোল্লা’র প্রচারণায় মুখরিত জনপদ কাঠালিয়া উপজেলার রিপোর্টার্স ক্লাব আহ্বায়ক কমিটি ঘোষণা

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি’র জামিন চেম্বার জজ আদালতেও বহাল

Reporter Name / ১২১ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

 

 

রিয়াজুল হক সাগর, রংপুর অফিস।

 

বাংলা ট্রিবিউন ও দৈনিক আজকের পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক মোঃ আরিফুল ইসলাম রিগ্যান এর নির্যাতনের অভিযোগে করা মামলায় সাবেক কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

 

এ সংক্রান্ত বিষয়ে করা আবেদন শুনানি নিয়ে রোববার (২৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেন ডিসির আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ।

 

এর আগে কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের অভিযোগে করা মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের আইনজীবী ইশরাত হাসান এই আবেদন করেন। ওই আবেদনের ওপর শুনিনি হয়েছে আজ।

 

এর আগে গত ৯ সেপ্টেম্বর এই মামলায় ডিসি সুলতানা পারভীনকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

 

২০২০ সালের ১৩ মার্চ রাতে সাংবাদিক আরিফুল ইসলামের বাসায় অভিযান চালান কুড়িগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে নির্যাতন, ‘বন্দুকযুদ্ধে’ হত্যার হুমকি ও জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। পরে আরিফুলের বিরুদ্ধে আধা বোতল মদ ও ১৫০ গ্রাম গাঁজা রাখার অভিযোগে তাৎক্ষণিক এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

 

এ ঘটনায় কুড়িগ্রাম জেলা প্রশাসক ছাড়াও তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে।

 

ওই ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে কুড়িগ্রাম জেলা প্রশাসন। পরে আরিফুল ইসলামকে জামিনে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর সাংবাদিক আরিফুল কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/