• রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

হুমকিতে লালমনিরহাট-রংপুর তিস্তা সড়ক সেতু 

Reporter Name / ১৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

 

রিয়াজুল হক সাগর, রংপুর।

 

ভারত থেকে নেমে আসা পানির ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। এতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে লালমনিরহাটের কাকিনা- রংপুরের গঙ্গাচড়া সড়কে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে। বুধবার প্রায় ৮০০ মিটার দীর্ঘ এই বাঁধের অন্তত ৭০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে হুমকিতে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু এবং রংপুর-লালমনিরহাট সড়ক। বুধবার তিস্তা নদীর পানি বিপদসীমা ছুই করলেও বৃহস্পতিবার সকাল থেকে পানি বিপদসীমার ১৫ সে:মি: নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

জানা গেছে, উত্তরাঞ্চলের অন্যতম ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন ৩০ থেকে ৩৫ হাজার মানুষ চলাচল করে। বাঁধ সম্পূর্ণ ভেঙে গেলে বন্ধ হয়ে যেতে পারে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ এই যোগাযোগব্যবস্থা।

 

সরে জমিনে দেখা গেছে, গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর এলাকায় দ্বিতীয় তিস্তা সেতুর উত্তর প্রান্তে সেতু রক্ষা বাঁধের বড় অংশ ভেঙে গেছে। এ নিয়ে আতঙ্কে রয়েছে স্থানীয়রা।

 

জানতে চাইলে সেতু এলাকার বাসিন্দা বুলবুল মিয়া বলেন, ‘প্রথমে ছোট ফাটল ছিল। ৪-৫ মাস ধরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন তিস্তার পানি বাড়ায় বাঁধের বিশাল অংশ নদীতে বিলীন হয়ে গেছে।

 

স্থানীয় পথচারী সাবিবুর রহমান বলেন, যেভাবে বাঁধ ভেঙে যাচ্ছে, পানি বাড়লে সেতুটি পুরোপুরি ঝুঁকিতে পড়বে। লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, এটি একটি ব্যস্ততম সড়ক ও সেতু। দ্রুত কাজ শুরু না হলে পুরো বাঁধ ভেঙে সেতুটি হুমকির মুখে পড়বে।

 

রংপুর জেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বলেন, এর আগে ভাঙন ছিল না। আজকে আমরা ভাঙনের বিষয়টি জেনেছি এবং মেরামতের কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/