• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌর শাখার দিনব্যাপী ওয়ার্ড টিম ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা-শিবির  কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিএনপি মহিলা দলের সদস্যকে মারধরের অভিযোগ, পাল্টা দাবি জমিজমা-সংক্রান্ত বিরোধ অটোগাড়িতে ধাক্কা, চালককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; থানায় জিডির আবেদন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর মাদকবিরোধী র‌্যালি আলোকিত ঝালকাঠি গড়তে চাই: ডা.এস.এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে দুটি এনজিও অফিসসহ ৮টি দোকান পুড়ে ছাই ​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান 

তুরাগে কাশবনে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার

Reporter Name / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:

রাজধানীর তুরাগ থানাধীন ১৭ নম্বর সেক্টরের ১নং রোড জি ব্লক খেলার মাঠের উত্তর পার্শ্বে কাশবনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ সকাল অনুমান ১০টা ২০ মিনিটে এলাকাবাসী কাশবনের ভেতর এক নারীর লাশ দেখতে পেয়ে দ্রুত তুরাগ থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তুরাগ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত ও সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। নিহতের বয়স অনুমান করা হচ্ছে ২০ থেকে ২৫ বছর।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি রহস্যজনক মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ সময় ঘটনাস্থলে বিপুলসংখ্যক কৌতূহলী জনতা ভিড় করলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক।

তুরাগ থানা পুলিশ জানিয়েছে, নিহত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/