মোঃ মাসুদ রানা ভূঁইয়া : খুলনার সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আজগর লবী রবিবার বেলা ১২ টায় ফুলতলা উপজেলা ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। তিনি খুলনা ৫ আসনে এমপি পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে আলি আজগার লবী বলেন তিনি আসন্ন খুলনা ৫ আসন থেকে বিজয়ী হলে বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসন, সরকারি বেসরকারি পাটকল শ্রমিকদের দাবিদাওয়া ও সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় তিনি ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং ও অনলাইন মিডিয়ার বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং ফুলতলায় সাংবাদিকদের জন্য একটি ভবন নির্মাণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উক্ত সভায় ফুলতলা উপজেলা বিএনপি’র সদস্য সচিব মনির হাসান টিটো, সাব্বির হোসেন রানা, আনিসুজ্জামান পলাশ, আফতাব উদ্দিন খানসহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
https://slotbet.online/