• বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার শ্রীপুরে দুর্ধর্ষ তাণ্ডব: হাসপাতালে ঢুকে প্রবাসী ব্যবসায়ীকে পিটুনি, পা ভেঙে গৃহবধূকে শ্লীলতাহানি, ঘর লুটপাটের পর প্রতিপক্ষের ‘আগুন নাটক’! কচুয়ায় ইয়াবা সহ চিহ্নত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মেহেদী হাসান গ্রেফতার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লাল গালিচায় অভ্যর্থনা সিংড়ায় ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, একজনের কারাদণ্ড

নিখোঁজ যুবক মোঃ আব্দুল আল মামুন, পরিবারের আকুল অনুসন্ধান

Reporter Name / ২৪১ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

সিলেটের মোগলাবাজার থানাধীন সাবেক কুচাই ইউপি ও বর্তমান ৪১নং ওয়ার্ডের পশ্চিমভাগ আবাসিক এলাকার মোঃ সজীব আলীর ছেলে মোঃ আব্দুল আল আল মামুন (২৮) গত ২৫ মে ২০২৫ তারিখ থেকে নিখোঁজ রয়েছেন। তাঁর পরিবার ও আত্মীয়-স্বজন গভীর উদ্বেগের সঙ্গে তাঁর সন্ধান করছেন।

মামুনের পিতা মোঃ সজীব আলী ও মাতা মোছাঃ শেফালী বেগম জানান, সেদিন সকালে তিনি গোলাপগঞ্জের ফুলসাইন্দ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যদের ধারণা, মামুন পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং স্থানীয় রাজনৈতিক কোন্দলের জেরেই তাকে জোরপূর্বক আটক রাখা হয়েছে বা ক্ষতি করা হতে পারে। তাঁরা বলেন, “আমার ছেলে কোনো অপরাধ করেননি, শুধু রাজনৈতিক মতাদর্শের কারণে তাকে টার্গেট করা হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা ও পারিবারিক সূত্রে জানা যায়, মামুন হঠাৎ করেই নিখোঁজ হয়েছেন এবং তাঁর disappearence-এর পেছনে রাজনৈতিক শত্রুতার ইঙ্গিত রয়েছে। মামুন নীল জিন্স ও নেভি ব্লু রঙের টি-শার্ট পরিহিত অবস্থায় শেষবার দেখা গিয়েছিলেন।

মামুনের কোনো তথ্য থাকলে পরিবারের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

মামুনের মা শেফালী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে ফিরে চাই, যে কেউ আমার ছেলে সন্ধানের খবর দিলে আমরা সারাজীবন তার প্রতি ঋণী থাকব। রাজনীতি করতে গিয়ে কেন তাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে?”

স্থানীয় সম্প্রদায় ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় মামুনকে খুঁজে বের করার প্রচেষ্টা চলছে। পরিবার ও সমর্থকরা দাবি করছেন, দ্রুত তদন্ত করে মামুনের নিরাপদ ফেরার নিশ্চয়তা দেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/