• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন ছাতকে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে “পার্টনার কংগ্রেস-২০২৬” কর্মশালা অনুষ্ঠিত   আমরা জুলাই যোদ্ধা’পিরোজপুর জেলা কমিটি নিয়ে সম্মুখ সারির জুলাই যোদ্ধা মাহাদী হাসান মেহেদীর তীব্র ক্ষোভ প্রকাশ ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ ঝালকাঠী রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময় বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  গুজব-অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএস-এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন সাংবাদিক নেতা কামরুল ইসলাম।

Reporter Name / ২২৪ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, নিজস্ব প্রতিবেদক:

প্রবীণ সাংবাদিক ও বাংলাদেশ নিউজ সিন্ডিকেট (বিএনএস)-এর প্রতিষ্ঠাতা প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেনের স্বপ্নের প্রতিষ্ঠানটি নতুন নেতৃত্বে এগিয়ে চলেছে। জাতীয় বার্তা সংস্থা বিএনএস-এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সাংবাদিক নেতা মুহাম্মদ কামরুল ইসলাম। গতকাল ৫ই মে সন্ধ্যায়, বিএনএস-এর বর্তমান চেয়ারম্যান ও প্রয়াত প্রতিষ্ঠাতার কনিষ্ঠ পুত্র মুহাম্মদ মনজুর হোসেন এক আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে এ দায়িত্বপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে মুহাম্মদ কামরুল ইসলাম সততা, দক্ষতা ও নেতৃত্বগুণে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সাংবাদিক সংগঠন ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ নিউজ সিন্ডিকেট (বিএনএস) তার সূচনা থেকেই দেশপ্রেম, নিরপেক্ষতা ও পেশাগত উৎকর্ষের প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির অনলাইন সংস্করণও নিয়মিতভাবে পাঠকের সামনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরছে। নতুন ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে বিএনএস আরও সুসংগঠিত ও কার্যকর হয়ে দেশের কল্যাণে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। সংবাদপত্র, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়াসহ সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করা হয়েছে।

 

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/