• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল, সম্পাদক তারেক। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবে আলোচনা সভা ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সম্পাদক নান্নু  ৪৯ বছর পর বাসিয়া নদী পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঝালকাঠিতে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডাঃ জিয়াউদ্দিন হায়দার  ঝালকাঠিতে পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের উদ্যোগে জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা  ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডাঃ জিয়াউদ্দিন হায়দার কে ফুলেল শুভেচ্ছা 

ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিয়েছেন ছয় শতাধিক রোগী।

Reporter Name / ৪১১ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি |

ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। শুক্রবার (৯ মে) সকাল থেকে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬টি কক্ষে আয়োজিত এই স্বাস্থ্য ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা নিয়েছেন ছয় শতাধিক রোগী। ক্যাম্পে চক্ষু ও শিশু রোগিদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং রোগীদের প্রয়োজন অনুযায়ী চশমা ও ওষুধ সরবরাহ করা হয়। এছাড়া ৩৫ জন ছানী পড়া রোগীদের অপারেশনের জন্য বরিশালের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

 

ঢাকা শিশু হাসপাতালের উপ-পরিচালক অধ্যাপক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিলের উদ্যোগে এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল বরিশাল শাখার সহযোগিতায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। চক্ষু ও শিশু চিকিৎসায় অভিজ্ঞ একদল চিকিৎসক দিনব্যাপী সেবা প্রদান করেন।

 

সকালে ক্যাম্পের উদ্বোধন করেন জাতিসংঘের সাবেক পুষ্টি বিশেষজ্ঞ, বিশ্বব্যাংকের সাবেক জেষ্ঠ্যে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন। এরপর তিনি চিকিৎসা নিতে আসা রোগীরদের কথা বলেন, তাদের খোঁজ খবর নেন।

তিনি বলেন, এর আগেও আমরা একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি, এটি আমাদের দ্বিতীয় আয়োজন। আমরা চাই মানুষের চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য সামজিক সুরক্ষা গণমানুষের দোরগোড়ায় পৌছাতে। বিএনপি’র ৩১দফা’য় যা আছে এগুলো এর মধ্যে পড়ে। ভবিষ্যতেও আমাদের এই ধরনের সামাজিক কাজ চলমান রাখবো।

এসময় উপস্থিত ছিলেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল বরিশালের ব্যবস্থাপক শেখ মোহাম্মদ আলী আশরাফ লিখন।

 

দিনব্যাপী এই ফ্রি চিকিৎসাসেবায় অংশ নেন ডা. শফিকুল ইসলাম, ডা. সুদীপ কুমার বিশ্বাস, ডা. বেনজির বুশরা, ডা. হাসান সালেহীন।

 

চোখের চিকিৎসা শেষে রোগীদের প্রয়োজন অনুযায়ী চশমা ও ওষুধ সরবরাহ করা হয়। ছানি রোগীদের অপারেশনের জন্য বরিশালের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

#

রিয়াজুল ইসলাম বাচ্চু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/