• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

রংপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজ অনুষ্ঠান।

Reporter Name / ২৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

 

রিয়াজুল হক সাগর, রংপুর।

 

রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬শে মার্চ) সকালে রংপুর স্টেডিয়ামে ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। রংপুর জেলাপ্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম এবং মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় আমাদের এই স্বাধীনতা। বীর মুক্তিযোদ্ধাগণ যে স্বপ্ন নিয়ে আত্মত্যাগ করেছিলেন, স্বাধীনতার ৫৪ বছর পরে এসে আমরা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি তা অনুধাবন করতে হবে। স্বাধীন দেশে দুর্নীতিকে না বলার সংকল্প নিয়ে আমরা ন্যায়বিচার ও সমতারভিত্তিতে একটি সুন্দর, উন্নত বাংলাদেশ গড়ে তুলব। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।কুচকাওয়াজে অংশগগ্রহণ করে রংপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রংপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী ও পুলিশ সুপার মোঃ আবু সাইম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/